News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক খুনের প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে ডিজিপি-কে ডেপুটেশন কংগ্রেসের
Image

সাংবাদিক খুনের প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে ডিজিপি-কে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের বুকে কলঙ্কজনক ঘটনা মান্দাইয়ে খবর সংগ্রহ করতে গিয়ে দুসৃকতী

কংগ্রেসের উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও সোমবার৷ ছবি নিজস্ব৷

হামলায় নৃশংস খুন তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক৷ দোষীদের কঠোর শাস্তির দাবীতে পুলিশ হেড কোয়ার্টারে প্রদেশ কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেপুটেশন৷ সোমবার পূর্ব ঘোষণা অনুয়াযী প্রদেশ কংগ্রেস ভবন থেকে পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশ হেড কোয়ার্টারে যায়৷ সেখানে ডিজিপি’র হাতে দাবী সম্বলিত সনদ তোলে দিয়েছে প্রতিনিধি দল৷ বিধায়ক গোপাল রায় রাজ্য আরক্ষা প্রশাসনের ব্যর্থতার জন্য আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বলে সুর চড়িয়েছেন৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার তদন্ত ধামাচাপা দিতে চেষ্টা করছেন বলেও তোপ দেগেছেন শ্রীরায়৷ লাল ও গেরুয়া রাজ্যে অশান্তি সৃষ্টি করে ক্ষমতা দখলের চেষ্টা ভেস্তে যাবে৷ বিচার বিভাগীয় তদন্ত না হলে কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলনের ঝড় তুলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক গোপাল রায়৷ সাংবাদিকের রক্তের বিনিময়ে যারা রাজনীতি করছেন তাদের কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন বিধায়ক গোপাল রায়৷ উপস্থিত ছিলেন পি সি সি সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তী, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা প্রমুখ৷
এদিকে, সাংবাদিক খুনের মামলায় দোষীদের শাস্তির জন্য হাইকোর্টের একজন সিটিং জজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দাবী জানিয়েছে কংগ্রেস৷ দলের বক্তব্য সি বি আই’র নিরপেক্ষতা এখন সন্দেহের উর্দ্বে নয়৷ রাজ্যে অশান্তি পাকানোর জন্য বামফ্রন্ট ও বিজেপিকে সমকক্ষে রেখেছে কংগ্রেস৷ দেশের সরকারের রিমোট কন্ট্রোলে কাজ করছে সিবিআই৷ ১৯৮০’র ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষয়িষ্ণু ইমেজ ও গদি বাঁচাতে সাংবাদিককে বলী করার কাঠগড়ায় মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়েছে কংগ্রেস৷ ছোট পার্বতী রাজ্যে সাংবাদিক খুনের ঘটনা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে দল৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top