News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ কর্মীদের নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট কেনার ব্যবস্থা কেন্দ্রের
Image

পুলিশ কর্মীদের নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট কেনার ব্যবস্থা কেন্দ্রের

শ্রীনগর, ১০ সেপ্টেম্বর (হি.স.) : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার অনন্তনাগে জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কেন্দ্রের পক্ষ থেকে পুলিশ কর্মীদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট কেনার ব্যবস্থা করা হয়েছে তাও জানান তিনি৷ এমনকি আগের ঘটনার থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের নিরাপত্তায় আরও বেশি করে বুলেট প্রুফ পুলিশ ও সেনা যান কাশ্মীরে আসছে বলেও আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং৷
উত্তেজনার পরিস্থিতি সরজমিনে দেখতে চারদিনের সফরে শনিবার জম্মু-কাশ্মীর অাসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে গিয়ে খোলা মনে যেকোন ব্যক্তি বা সংগঠনের সঙ্গে কথাবার্তা চালাতে প্রস্তুত তিনি৷ মন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট ছিল, কাশ্মীর সমস্যা সমাধানে সরকার কতটা আগ্রহী৷
সূত্রের খবর, কাশ্মীরে গিয়ে শ্রীনগর, অনন্তনাগ, জম্মু ও রাজৌরির মতো উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ স্থানীয়দের সঙ্গেও কথাবার্তা বলবেন তিনি৷ এছাড়া জম্মু-কাশ্মীরেরে নাগরিক সমাজ, ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের সঙ্গে কথাও বলবেন রাজনাথ সিং৷
বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছাড়াও কাশ্মীরে অন্যতম বড় সমস্যা হল পাক জঙ্গি অনুপ্রবেশ৷ পাক জঙ্গিদের সঙ্গে প্রত্যেক দিনই লড়াই লেগে চলেছে জওয়ানদের৷ রবিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ভারতীয় সেনা, আধা সেনা ও কাশ্মীর পুলিশের অফিসারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজনাথের৷ এর আগে শীর্ষ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা সহ কনসার্ন সিটিজেন গ্রুপের মেম্বাররা জম্মু-কাশ্মীরেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷ কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top