News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসজি, সিআইএসএফ-এর হাতে ড্রোন, বিমান গুলি করে নামানোর ক্ষমতা ন্যস্ত করা হতে পারে
Image

এনএসজি, সিআইএসএফ-এর হাতে ড্রোন, বিমান গুলি করে নামানোর ক্ষমতা ন্যস্ত করা হতে পারে

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদী হামলা রুখতে ড্রোন, গ্লাইডারের মতো উড়ন্ত বস্তু গুলি করে নামানোর ক্ষমতা ন্যস্ত করা হতে পারে এনএসজি, সিআইএসএফ-কে।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানান, যে সমস্ত চালকবিহীন বস্তু স্বল্প উচ্চতায় ওড়ে যে এমন চালকবিহীন বস্তুগুলির মাধ্যমে যাতে সন্ত্রাসবাদী হামলা চালানো না যায়, সেজন্যে নীতি প্রণয়নের কাজ চলছে। সম্প্রতি বিমানবাহিনী, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকে এই সংক্রান্ত খসড়া তৈরির কাজ প্রায় শেষ। সন্ত্রাসবাদীরা যাতে যাতে ড্রোন বা গ্লাইডারের মাধ্যমে হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই সিআইএসএফ ও এনএসজি-র হাতে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা ভাবছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই বাহিনীকে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমও দেওয়া হতে পারে। থাকবে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, ডিটেক্টরও। যার মাধ্যমে সহজেই উড়ন্ত বস্তুগুলির উপর নজরদারি চালানো যাবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top