News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ছয় বিধায়ককে পাঠ দিয়ে গেলেন আলুওয়ালিয়া
Image

বিজেপির ছয় বিধায়ককে পাঠ দিয়ে গেলেন আলুওয়ালিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ বিজেপি’র ছয় বিধায়ককে পাঠ দিয়ে গেলেন পোড় খাওয়া রাজনীতিবিদ তথা কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া৷ বিধায়ক ধর্ম পালন করাই তাঁদের মূল কর্তব্য হবে, তা দলীয় বিধায়কদের মনে করিয়ে দিলেন তিনি৷ পাশাপাশি বিজেপি’র নীতি, আদর্শ সম্পর্কেও তাঁদের জ্ঞান দিয়েছেন শ্রীআলুওয়ালিয়া৷
অবশ্য, ঠিক কি নিয়ে বিধায়কদের পাঠ দেওয়া হবে তার কিছুটা এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীআলুওয়ালিয়া ইঙ্গিত দিয়েছেন৷ এদিন তিনি বলেন, বিধায়ক হলেই সবকিছু জানবেন তেমনটা নয়৷ নিজের ২৭ বছরের সাংসদ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এখনো অনেক কিছু জানা বাকি রয়েছে৷ তাঁর মতে, বিধায়করা হলেন আইনসভার সদস্য৷ বিধানসভায় নতুন নতুন আইন প্রণয়ন, তার রূপরেখা নির্ধারণ ইত্যাদি বিষয়ে মুখ্য ভূমিকা বিধায়কদের পালন করতে হয়৷ কিন্তু, দেখা যায় এই কাজ ছেড়ে বাদবাকী সবকিছুই করে থাকেন বিধায়করা৷ এই রীতি বরদাস্ত করা হবে না, এদিন তিনি তারই ইঙ্গিত দিয়েছেন৷
সূত্রের খবর, দলীয় ছয় বিধায়কের সাথে বৈঠকে এই সমস্ত বিষয়ে তাঁদের পাঠ দিয়েছেন শ্রীআলুওয়ালিয়া৷ বিধানসভায় সরকার পক্ষের বিরুদ্ধে বিরোধী হিসেবে চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top