নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ৷৷ চাকরি বঞ্চনা ইস্যুতে রাজ্য সরকারকে নোটিশ জারি করল হাইকোর্ট৷ বঞ্চনার অভিযোগ হাইকোর্টে পৃথক পৃথক রিট আবেদন করেছিলেন রাজ্যের চাকরি-হারা কম্পিউটার শিক্ষকরা৷ সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর প্রায় ১৩ হাজার নতুন শূন্য পদে নিয়োগের পিজ্ঞপ্তি জারি করেছে৷ বঞ্চিত কম্পিউটার শিক্ষকদের দাবি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার ফ্যাকাল্টিদের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কৌশলে শিক্ষা দফতর এই কম্পিউটার
ফ্যাকাল্টিদের সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছে৷ বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ রাজ্যের ১০,৩২৩ জন চাকরি হারা শিক্ষকদের চাকরিতে নিয়োগের পথ সুগম করার জন্য ইচ্ছাকৃত ভাবে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করছে৷ শিক্ষা দফতরের ঘোষণা অনুযায়ী এই ১৩ হাজার অশিক্ষক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যিক বলে জানানো হয়েছে৷ এই বিজ্ঞপ্তির পর পরই রাজ্যের বিভিন্ন সুকলে এক সময়ে কর্মরত কম্পিউটার ফ্যাকাল্টিরা নতুন করে আশার আলো দেখতে পায়৷ কিন্তু পরবর্তী সময় স্কিম শেষ হয়ে গেলে সাড়া রাজ্যের প্রায় ৭০০ কম্পিউটার ফ্যাকাল্টি চাকরি হারায়৷ সম্প্রতি শিক্ষা দফতর প্রায় ১৩ হাজার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি হারা কম্পিউটার ফ্যাকাল্টিদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দুটিই রয়েছে৷ বিজ্ঞপ্তি পাওয়ার পর কম্পিউটার ফ্যাকাল্টিরা নিজ নিজ পূর্বের চাকরীস্থলে যোগাযোগ করে৷ কিন্তু এখানেই আসে বিপত্তি৷ শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজ্ঞতার শংসাপত্র ইস্যু করতে বেঁকে বসে৷ আবার কোন কোন ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ শংসাপত্র দিলেও বিদ্যালয় শিক্ষা দফতর জেলা উপ অধিকর্তা শংসাপত্র কাউন্টার সাইন দিতে অস্বীকরা করে৷
শিক্ষা দফতরের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বঞ্চিতরা প্রথমে শিক্ষা অধিকর্র্তকে উকিল নোটিশ দিয়ে ও পরে সশরীরে সাক্ষাৎ করে চূড়ান্ত অপমান ছাড়া কোন সদুত্তর পাননি৷ শেষ পর্যন্ত শিক্ষা দফতরের এই অবস্থানের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা (ডব্লিউ পিসি-৮৮৯ ও অন্যান্য) দাখিল করেন বঞ্চিতরা৷ তারা মামলার একসাথে শুনানি গ্রহণের পর অভিজ্ঞতার শংসাপত্র ইস্যু না করার কারণ জানতে চেয়ে বিচারপতি রাজ্য সরাকারকে নোটিশ করেছে বলে জানিয়েছেন বঞ্চিতদের তরফে যুগ্মভাবে মামলা পরিচালনাকারী আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত ও সিরাজ আলী৷ ৭ দিনের মধ্যে রাজ্য সরকারকে এই নোটিশের জবাব দাখিল করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷
2017-08-05

