নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৬ এপ্রিল৷৷ রবিবার সকাল এগারটায় কমলাসাগর মাতাবাড়িতে পূজো দিতে আসেন রাজ্যপাল তথাগত রায় ও তাঁর স্ত্রী অনুরাধা রায়৷ প্রথমে কমলাসাগর কুমিল্লা ভিউ অতিথীশালায় গার্ড অব অনার দেওয়া হয়৷ পরে অতিথীশালায় বিশ্রাম শেষে কমলাসাগর মাতা মন্দিরে পূজো অর্চনা করেন৷ সেখানে এক ঘন্টা পূজা অর্চনা করেন৷ পরে কমলাসাগর তারাপুর সীমান্ত হাট পরিদর্শন করেন৷ সেখানে গিয়ে সীমান্ত হাটের সমস্ত দোকানগুলি পরিদর্শন করেন ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন৷ কিন্তু দেখা যায় বাংলাদেশের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভীষণ উৎসাহ তৈরী হয়৷ সীমান্ত হাটে দুই দেশের প্রচুর সংখ্যায় লোকজন উপস্থিত ছিলেন৷ প্রখর রৌদ্রের মধ্যে দিয়েও রাজ্যপালকে দেখার উৎসাহ দেখে যায়৷ পরে বাংলা নববর্ষের অভিনন্দ জানান দুই দেশের ক্রেতা ও বিক্রেতাদের৷
2017-04-17

