News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুরের কাছে লাইনচু্যত শিয়ালদহ-আজমের এক্সপ্রেসের ১৫টি কামরা, মৃত ২
Image

কানপুরের কাছে লাইনচু্যত শিয়ালদহ-আজমের এক্সপ্রেসের ১৫টি কামরা, মৃত ২

কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): পুনরায় লাইনচু্যত হল ভারতীয় রেল| ৱুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুর শহরের রুরা স্টেশনের কাছে লাইনচু্যত হয় ডাউন ১২৯৮৭ শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫টি কামরা| রেল সূত্রের খবর, এই দুর্ঘটনায় এখনও পর‌্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় ৪৮ জন যাত্রী| তাঁদের মধ্যে অন্তত ১২ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণেই লাইনচু্যত হয়েছে শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫ টি কামরা| কানপুর রেঞ্জের আইজি জাকি আহমেদ জানিয়েছেন, ১৩টি স্লিপার কোচ এবং ২টি জেনারেল কামরা লাইনচু্যত হয়েছে| দুর্ঘটনার কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন| তার মধ্যে রয়েছে কানপুর-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস| ব্যহত হয়েছে শিয়ালদহ শাখার ট্রেন চলাচলও|
গোটা ঘটনার দিকে ব্যক্তিগতভাবে নজর রাখছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| রেলমন্ত্রী জানিয়েছেন, রেললাইনের উপর থেকে লাইনচু্যত বগিগুলি সরানোর কাজ চলছে জোরকদমে| এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| জানিয়েছেন, কী কারণে ট্রেনটি লাইনচু্যত হল তা খুঁজে বের করা হবে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top