News Flash

  • Home
  • Uncategorized
  • মসজিদে গো-হত্যা : অভিযোগ পালটা অভিযোগে সরগরম যোরহাট
Image

মসজিদে গো-হত্যা : অভিযোগ পালটা অভিযোগে সরগরম যোরহাট

assam-mapযোরহাট (অসম), ২৬ ডিসেম্বর, (হি.স.) : যোরহাট শহরের পুরনো বালিবাটে অবস্থিত মসজিদে গো-হত্যার অভিযোগ বিজেপির । আবার ও ওই মসজিদে ‘অনধিকার প্রবেশ’ করে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত আনার পাল্টা অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে । স্থানীয় নেতা অঙ্কুর গুপ্তকে গ্রেফতারের দাবি উঠেছে।যা নিয়ে সরগরম যোরহাট জেলা ।
সারা অসম মুসলিম ছাত্র সংস্থা (আমসু)-র যোরহাট জেলা কমিটি এবং পুরনো বালিবাট মসজিদের যুব সংঘ-এর পক্ষ থেকে ছয় নম্বর ওয়ার্ডের কমিশনার বিজেপি-র অঙ্কুর গুপ্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।তাদের অভিযোগ, মসজিদে অনধিকার প্রবেশ করে কেবল মুসলিম ধর্মাবলম্বীদের আবেগ-অনুভূতিতে আঘাত হানেননি, এমন গর্হিত কাজের মধ্য দিয়ে সাম্প্রদায়িক হানাহানির ষড়যন্ত্র রচনা করেছেন ওয়ার্ড কমিশনার অঙ্কুর গুপ্ত। তাঁকে গ্রেফতারের দাবিতে যোরহাটে মুসলিম সমাজ সদর থানার সামনে রবিবার রাতে বিক্ষোভ-ধরনা কর্মসূচিও পালন করেছেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় এই মসজিদে চারটি গো-হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিশ্বহিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের তরফে রবিবার সকালের দিকে এক এফআইআর দাখিল করা হয়েছিল যোরহাট সদর থানায়। বিশ্বহিন্দু পরিষদের অন্যতম পদাধিকারী কপিলদেব শাস্ত্রীর এজাহারের ভিত্তিতে পুরনো মসজিদ পরিচালন সমিতির বিরুদ্ধে ২৭৩৭/১৬ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫২ (এ) ধারায় এক মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সংশ্লিষ্ট মসজিদে পুলিশ যায় তদন্ত করতে। কিন্তু মসজিদ থেকে ফিরে সেখানে গো-হত্যা সংক্রান্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। এর কিছুক্ষণ পর ওয়ার্ড কমিশনার অঙ্কুর গুপ্ত মসজিদে গিয়ে ঢুকে পড়ে নিজস্বভাবে গো-হত্যা সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ইসলাম ধর্মাবলম্বী কতিপয় সংগঠন ও ব্যক্তি। তবে একাংশ সচেতন নাগরিকের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পায় যোরহাট।
এদিকে, গোটা ঘটনাক্রমকে জড়িয়ে বিশ্বহিন্দু পরিষদ-সহ অন্যান্য সগঠনের পক্ষ থেকে এদিন ফের সংশ্লিষ্ট মসজিদ পরিচালন সমিতির বিরুদ্ধে এজাহার দাখিল করায় পরিস্থিতি নয়া মোড় নিয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ইসলাম ধর্মের পবিত্র তিথি ফাতেহাদ্দোয়াজ-দহম উপলক্ষে শনিবার থেকে বহু মানুষের জমায়েত হচ্ছে বালিবাট মসজিদে। এরই মধ্যে এই মসজিদে গো-হত্যা করা হয়েছে বলে থানায় অভিযোগ করলে ক্ষেপে ওঠেন একাংশ ইসলাম ধর্মাবলম্বী। এ-প্রসঙ্গে বালিবাট মসজিদের পরিচালন সমিতির সম্পাদক নুর খুরশেদ হুসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যোরহাট শহরের ঐতিহ্যমণ্ডিত এই পুরনো বালিবাট মসজিদে পরম্পরাগতভাবে ১৮৩৫ সাল থেকে ইসলামিক পবিত্র তিথি ফাতেহাদ্দোয়াজ-দহম উদযাপিত হয়ে আসছে। প্রায় একশো বিরাশি বছরের ইতিহাসে কোনও দিনই হিন্দু ধর্মের ওপর আঘাত হানার দৃষ্টান্ত নেই। কেবল যোরহাটই নয়, উত্তর থেকে দক্ষিণ অসমের বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতি সর্বজনবিদিত। এই পরিস্থিতিতে আচমকা বালিবাট মসজিদে গো-হত্যার অভিযোগ ওঠায় তিনি মর্মাহত বলে জানান সম্পাদক নুর খুরশেদ হুসেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top