News Flash

  • Home
  • Uncategorized
  • নারী কেলেংকারীর দায়ে সিপিএম থেকে বহিসৃকত এডিসির নির্বাহী সদস্য
Image

নারী কেলেংকারীর দায়ে সিপিএম থেকে বহিসৃকত এডিসির নির্বাহী সদস্য

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ নারী কেলেঙ্কারীর দায়ে দল থেকে বহিস্কার করা হল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য জয়কিশোর জমাতিয়াকে৷ তাঁর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই গুরুতর অভিযোগ আসছিল৷ কিল্লা-বাগমা এলাকায় বৃহস্পতিবার রাতে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় জেলা পরিষদের নির্বাহী সদস্য জয়কিশোর জমাতিয়াকে পাকড়াও করেন এলাকাবাসী৷ তার বিরুদ্ধে চারিত্রিক অধঃপতনের গুরুতর অভিযোগ আনা হয়৷ এরই পরিপ্রেক্ষিতে সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটি তাঁকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তাকে বহিস্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
জয়কিশোর জমাতিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ ঘিরে শাসক দল বেশ কিছুদিন ধরে বিব্রত ছিল৷ অবশেষে তাঁকে চারিত্রিক অধঃপতনের দায়ে হাতেনাতে আটক করার পর কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা বোধ করেনি উদয়পুর বিভাগীয় কমিটি৷ ঘটনাকে কেন্দ্র করে কিল্লা-বাগমা এলাকায় তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে৷ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷ বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে ময়দানে নেমেছে৷ শাসক দল সবকিছু জেনেশুনেও দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না বলে অভিযোগ৷ যুব তৃণমূল কংগ্রেস নারী সংক্রান্ত কেলেংকারীতে শাসক দলের এমডিসিকে পাকড়াও করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ এই কেলেংকারীর প্রতিবাদ জানিয়ে যুব তৃণমূল কংগ্রেস বাগমা ও উদয়পুর শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে৷ এর প্রতিবাদে আন্দোলন আরও তিব্রতর করা হবে বলে হুশিয়ারী দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top