News Flash

  • Home
  • Uncategorized
  • আজ দুই কেন্দ্রে উপনির্বাচন, রাজ্য রাজনীতির শক্তি পরীক্ষা
Image

আজ দুই কেন্দ্রে উপনির্বাচন, রাজ্য রাজনীতির শক্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যের দুটি আসনে উপনির্বাচনে প্রস্তুতি চূড়ান্ত৷ শনিবার সকাল ৭টা থেকে

বড়জলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় আধা সেনা জওয়ানদের নির্দিষ্ট এলাকায় নিযুক্ত করার আগে শুক্রবার উমাকান্ত মাঠে দাযিত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ ছবি নিজস্ব৷
বড়জলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় আধা সেনা জওয়ানদের নির্দিষ্ট এলাকায় নিযুক্ত করার আগে শুক্রবার উমাকান্ত মাঠে দাযিত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ ছবি নিজস্ব৷

বড়জলা এবং খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে৷ চলবে বিকেল চারটে পর্যন্ত৷ রাজনৈতিক দলগুলি নীতির প্রশ্ণে শক্তি পরীক্ষা দিতে নামবে৷ দুই কেন্দ্রের এই উপনির্বাচন ঘিরে নানা প্রশ্ণ উঠে এসেছে৷ শাসক দল সিপিএমের খোয়াই কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত থাকবে কি না এবং বড়জলা কেন্দ্রে পরিবর্তন হবে কি না মতদাতারা ভোটবাক্সে সেই মত দেবেন৷ একইভাবে কংগ্রেসে আস্থা রয়েছে কিনা তাও জানাবেন গণদেবতারা৷ এরই পাশাপাশি তৃণমূলের উপর জনগণ ভরসা করবেন কি না তাও প্রকাশ পাবে৷ এই দুই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি নতুন অধ্যায় রচনা করতে পারবে? সমস্ত কিছুই আগামীকাল ভোটবাক্সে বন্দি হবে৷
শুক্রবার বিকেলের মধ্যেই সমস্ত বুথে ভোটকর্মীরা ইভিএম নিয়ে পৌঁছে গেছেন৷ সাথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন৷ জানা গেছে, দুটি আসনে বিধানসভার উপনির্বাচনে ৯ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে৷ এদিকে, বড়জলা কেন্দ্রে ৪৮টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১২টি ‘এ’ ক্যাটাগরি এবং ৩৬টি ‘বি’ ক্যাটাগরি৷ খোয়াই বিধানসভা কেন্দ্রে ৫২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১২টি ‘এ’ ক্যাটাগরি এবং ৪০টি ‘বি’ ক্যাটাগরি৷ জানা গেছে, দুটি আসনে উপনির্বাচনে ৫টি মডেল বুথ করা হয়েছে৷ বড়জলাতে ৩টি এবং খোয়াইতে ২টি মডেল বুথ রয়েছে৷ ঐ বুথগুলিতে মূলত, বয়স্কদের ভোটদানের সহায়তা, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা ইত্যাদির আয়োজন থাকবে৷ এদিকে, বড়জলা কেন্দ্রে ৫টি এবং খোয়াই কেন্দ্রে ৮টি বুথে ওয়েবকাস্টিংয়ের করা হয়েছে৷

বড়জলা কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে যান৷ ছবি নিজস্ব৷
বড়জলা কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে যান৷ ছবি নিজস্ব৷

উল্লেখ্য, বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে মোট ৭০টি ইভিএম এসেছিল৷ এর মধ্যে ৩টিতে ত্রুটি ধরা পড়ায় রিজার্ভ হিসেবে রাখা ১৮টি ইভিএম থেকে ফেরত পাঠানো হয়েছে৷ পশ্চিম জেলা রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক জানিয়েছেন, ৪৮টি বুথে ইভিএম পাঠানো হয়েছে৷ বর্তমানে ১৫টি রিজার্ভ ইভিএম রাখা আছে৷ এদিকে, খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ৬০টি ইভিএম এসেছে৷ ৫২টি বুথে ইভিএম পৌঁছে গেছে৷ ৮টি ইভিএম রিজার্ভ হিসেবে রাখা হয়েছে৷
এদিন, পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রয়োজনীয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সবরকমের ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ৷ ভোট গ্রহণ কেন্দ্রগুলির ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তাতে, ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ সেক্টার অফিসার, সিভিল সেক্টর অফিসার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এর পরিচালনায় থাকবেন৷
এদিকে, খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত৷ আজ সকাল ১১টায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের অফিস থেকে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ইতিমধ্যেই সবকটি কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে গেছেন৷ ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ রিটার্নিং অফিসার প্রসূন দে জানান, খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৫২টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ ২৯০ জন ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top