News Flash

  • Home
  • Uncategorized
  • কালো টাকা রোধে মোদির পদক্ষেপ হটকারিতা ঃ বীরজিৎ
Image

কালো টাকা রোধে মোদির পদক্ষেপ হটকারিতা ঃ বীরজিৎ

tripura-congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ কালো টাকা রোধ হউক চাইলেও মোদির পদক্ষেপ হটকারিতা বলে মন্তব্য করলেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কালো টাকা রোধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ দেশের কোটি কোটি মানুষ এখন বিপন্ন৷ ফলে, কেন্দ্রের এই পদক্ষেপে কালোবাজারিদের বদলে সাধারণ মানুষ ভুগছেন৷ তাঁর দাবি, পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকার কারণেই মোদি সরকার এই ধরনের হটকারি সিদ্ধান্ত নিয়েছেন৷ কেন্দ্রের এই পদক্ষেপে কংগ্রেস প্রতিবাদী হয়ে উঠবে সে বিষয়ে বীরজিৎবাবু জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে সবকটি ব্যাঙ্কের সামনে ধর্নায় বসবে দল৷
এদিন তিনি জানিয়েছেন, উপনির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উষাবাজারে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে৷ তাতে, অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক নবাম তুকি, মণিপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রী গোবিন্দ দাস এবং এআইসিসি সাধারণ সম্পাদক ভূপেন বোরা উপস্থিত থাকবেন৷ রাজ্যে প্রকৃত বামবিরোধী দল একমাত্র কংগ্রেস দাবি করে বীরজিৎবাবু তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন৷ সমালোচনা করতে গিয়ে নব্য তৃণমূলীদেরও খোঁচা দিয়েছেন৷ বীরজিৎবাবু বলেন, তৃণমূল কংগ্রেস এখন সিপিএমের সাথেও হাত মেলাচ্ছে৷ দলনেত্রী মমতা ব্যানার্জি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ফোন করেছেন৷ আবার ২০০৩ সালে বিজেপি সরকারের আমলে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন তখন রাজ্যে এসে নির্বাচনে জর্জ ফার্ণান্ডেজকে সাথে নিয়ে সিপিএমকে জেতাতে মদত যুগিয়েছিলেন৷ আর কংগ্রেসে থেকে যারা সিপিএমের সাথে যোগাযোগ রাখতেন তারাই এখন তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে রাজ্যে পরিবর্তন আনবেন বলে দাবি করছেন৷ মূলত, বীরজিৎবাবু এদিন সুদীপ বর্মণদের উদ্দেশ্যেই কটাক্ষের সুরে বলেন, যারা দল ছেড়ে চলে গেছেন তাঁদের দিয়ে রাজ্যে পরিবর্তন আনা সম্ভব নয়৷ প্রকৃত বামবিরোধী হিসেবে কংগ্রেসই পারবে রাজ্যে পরিবর্তন আনতে, দাবি করেন পিসিসি সভাপতি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top