News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমতি দিল কেন্দ্র, কাশ্মীর নিয়ে বৈঠক করলেন বিচ্ছিন্নতাবাদী নেতারা
Image

অনুমতি দিল কেন্দ্র, কাশ্মীর নিয়ে বৈঠক করলেন বিচ্ছিন্নতাবাদী নেতারা

শ্রীনগর, ৬ নভেম্বর (হি.স.) : কাশ্মীর নিয়ে বৈঠক করলেন বিচ্ছিন্নতাবাদী নেতারা । কাশ্মীরের অচলাবস্থা নিরসনে কেন্দ্র নরম মনোভাব দেখানোয় রবিবার শ্রীনগরের হাইডারপোরা এলাকায় তাঁরা হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানির বাড়িতে বৈঠক করেন হুরিয়তের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়ারেস মালিক । জানা গেছে, কাশ্মীরের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় তাই নিয়ে তিন নেতার আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ১২১ দিন ধরে জম্মু কাশ্মীরে অচলাবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে সংস্রব রাখা হবে না বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ।এর আগে ২ নভেম্বর বিচ্ছিন্নতাবাদী নেতাদের সেই বৈঠকের অনুমতি দেয়নি কেন্দ্র। তবে কিছুটা বাধ্য হয়েই আজকের বৈঠকে অনুমতি দেয় সরকার। এখন দেখার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা স্বাভাবিক জনজীবন অচল করার পথ থেকে সড়ে আসে কিনা ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top