News Flash

  • Home
  • Uncategorized
  • আলোর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য
Image

আলোর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য

deepabaliনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ শনিবার আলোর উৎসব দীপাবলী৷ শ্যামা মায়ের আরাধনা৷ এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে৷ নিম্নচাপের ফলে বৃষ্টিতে বিঘ্ন ঘটছে প্রস্তুতিতে৷ কুমোড় পাড়ায় চলছে মায়ের সজ্জ্বা৷ সেজে উঠেছে পাড়ায় পাড়ায় মন্ডপ৷ সব মিলিয়ে দীপাবলীর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য৷
শনিবার আলোর উৎসব দীপাবলী৷ শ্যামা মায়ের আরাধনা৷ গোটা দেশের সাথে রাজ্যেও এখন আলোর উৎসবে মাতোয়ারা সকলে৷ শুক্রবার থেকেই দীপাবলীর আনন্দে মেতেছেন সব অংশের মানুষ৷ কিন্তু মাঝে মাঝে বিঘ্ন ঘটছে প্রস্তুতিতে৷ কুমোড়পাড়ায় এখন প্রস্তুতি তুঙ্গে উঠেছে৷ শউক্রবার দেখা গেছে মৃৎশিল্পীদের ব্যস্ততা৷ প্রতিমা তৈরিতে দিন রাত খেটে চলেছেন শিল্পীরা৷ চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপ দিতে মাথার ঘাম পায়ে ফেলছেন৷ শিল্পীরা জানান নিম্নচাপের ফলে গত দুদিনের বৃষ্টিতে অসুবিধায় পড়তে হয়েছে তাদের৷ শুক্রবার দিনভর পরিশ্রম করে সারিয়ে তুলেছেন প্রতিমা৷
এদিকে, শ্যামা মায়ের আরাধনাকে ঘিরে গোটা রাজ্যই আলোকমালায় সেজে উঠেছে৷ বিভিন্ন এলাকায়৷ পাড়ায় পাড়ায় সাঁজানো হচ্ছে মন্ডপ৷ কোথাও বাহারী আলোকে মন্ডপ সাজিয়ে তোলা হচ্ছে৷ এদিকে বাঁধ সাধছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে৷ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠার অবস্থা৷ তুবও পূজিত হবেন মা শ্যামা৷
অন্যদিকে, উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরেও আলোকমালায় সেজেছে৷ শনিবার মূলত দীপাবলী হলেও শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে ভক্তদের সমাগম৷ মেলাকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top