News Flash

  • Home
  • Uncategorized
  • সমীর বর্মনকে দল বিরোধী কাজের জন্য নোটিশ পাঠাল বীরজিৎ সিনহা
Image

সমীর বর্মনকে দল বিরোধী কাজের জন্য নোটিশ পাঠাল বীরজিৎ সিনহা

tripura-congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ দলবিরোধী কাজের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না সে বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইসিসি সদস্য সমীর রঞ্জন বর্মণকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ এআইসিসির অনুমোদনে শ্রীবর্মণকে নোটিশ পাঠিয়ে দল বিরোধী কাজ কেন করছেন তার উত্তর দিতে বলা হয়েছে৷
শ্রীবর্মণকে নোটিশে বলা হয়েছে, বেশ কিছুদিন যাবৎ বিশালগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে৷ বিশালগড় কংগ্রেস ভবন ভেঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব স্থাপনেও আপনার বলিষ্ঠ ভূমিকা অভিযোগ রয়েছে৷ এমনকি আগরতলায় তৃণমূল নেত্রীর মঞ্চও আপনি ভাগ করেছেন৷ বিশালগড়ে কংগ্রেস ভবনে ভাঙচুরের ঘটনায় দলের এক বৃহৎ অংশের কর্মী সমর্থকরা সমীর রঞ্জন বর্মণের বরখাস্ত দাবি করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে৷ এই সমস্ত কারণে এই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য শ্রীবর্মণকে বলা হয়েছে৷
রাজ্যে কংগ্রেসের দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা হিসেবে পরিচিত সমীর রঞ্জন বর্মণকে দল বিরোধী কাজের জন্য নোটিশ পাঠানোর বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে৷ ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই হয়ত কংগ্রেসের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করাও হতে পারে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top