News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ী-বাঙালী ঐক্যে চিড় ধরানোর চক্রান্তের হোতা আইপিএফটি, বিরোধীরা মদত দিচ্ছে তাতে ঃ মুখ্যমন্ত্রী
Image

পাহাড়ী-বাঙালী ঐক্যে চিড় ধরানোর চক্রান্তের হোতা আইপিএফটি, বিরোধীরা মদত দিচ্ছে তাতে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে পাহাড়ী-বাঙালী ঐক্যে চিড় ধরাতে চক্রান্ত শুরু হয়েছে৷ আইপিএফটি এই চক্রান্তের হোতা৷ পাশাপাশি বাকি বিরোধী দলগুলিও ঐক্য বিনষ্টের জন্য চক্রান্তে মদত দিচ্ছে৷ শনিবার উদয়পুরে গণতান্ত্রিক

গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার উদয়পুরের কেবিআই মাঠে সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার উদয়পুরের কেবিআই মাঠে সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

নারী সমিতির ১৮তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার আইপিএফটি সহ বিরোধীদের প্রতি এভাবেই সাড়াশি আক্রমণ করেছেন৷ রাজ্যবাসী সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২৩ আগষ্টের ঘটনা আইপিএফটির চক্রান্তেই হয়েছে৷ যাতে রাজ্যে ফের ভাতৃঘাতি দাঙ্গা করা যায় বলে তিনি মন্তব্য করেন৷
গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলন উপলক্ষ্যে রাজ্য সহ বহিরাজ্যের নারী নেত্রীরা এদিন প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করেছেন৷ কিন্তু, সিপিএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত এই সমাবেশে অংশগ্রহণ করার কথা থাকলেও, তিনি আসেননি৷ তাতে স্বাভাবিকভাবে এই প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সহ সংগঠনের মহিলা কর্মীরা হতাশ হয়েছেন৷
মুখ্যমন্ত্রী এদিন আগাগোড়া বিরোধীদের নানা ইস্যুতে খোঁচা দিয়েছেন৷ উন্নয়নের কর্মযজ্ঞে বাধা দেওয়া থেকে শুরু করে রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করা, এমনকি নারী সমিতির এই সম্মেলন যাতে সফল না হয় সেজন্য আরএসএস, বিজেপি আপ্রাণ চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ আনেন৷ তিনি বলেন, রাজ্যে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে বিরোধীরা৷ তারা রাজ্যের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার জন্য ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে৷ আরএসএস, বিজেপি একজোটে নারী সমিতির এই সম্মেলন যাতে সফল না হয়, তার জন্য ময়দানে নেমেছিল৷ তা সত্বেও এই সম্মেলন সফল হবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী এর জন্য নারী সমিতির সকলকে কুর্ণীশ জানিয়েছেন৷
এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ২৩ আগষ্ট আইপিএফটি’র চক্রান্তে আগরতলায় হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে৷ এর পেছনে রাজ্যে ফের ভাতৃঘাতি দাঙ্গা লাগানোর ঘৃণ্য চক্রান্ত ছিল আইপিএফটি’র বলে তিনি মন্তব্য করেন৷ রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে সকলকে সজাগ ও সতর্ক থাকতে বার্তা দিয়েছেন৷
এদিন তিনি আদর্শ রাজ্য গড়ে তুলতে নারী সমিতিকে দায়িত্ব দিয়েছেন৷ এর জন্য সংগঠন আরো মজবুত করতে সেকথাও মনে করিয়ে দিয়েছেন৷ ফলে, যারা এখনো আসছেন না, তাদের কাছে গিয়ে দলে আনার জন্য মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, রাজ্যে সিপিএম’র সাফল্য অনেক৷ বিধানসভা থেকে শুরু করে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, ভিলেজ কমিটি সবকিছুই বামেদের দখলে রয়েছে৷ সেখানে বামেরা সাফল্যের সাথে কাজও করছে৷ কিন্তু আত্মবিশ্বাস যাতে অহংকারে পরিণত না হয় নারী সমিতির প্রত্যেককে তা মনে রাখার জন্য বলেন তিনি৷ এরই পাশাপাশি সংগঠন মজবুত করার দাওয়াইও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, সংগঠন মজবুত করতে গেলে আগে ত্রুটি খুঁজে বের করুন৷ তাহলেই সাফল্য আসবে৷
এসবের সাথে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে দোষারোপ করতে ভুলেননি৷ কেন্দ্রীয় বঞ্চনার নানা দিক তিনি এদিন প্রকাশ্য সমাবেশে তুলে ধরেছেন৷ আর এই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে আন্দোলন আরো জোরদার করতে হবে বলেও তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top