News Flash

  • Home
  • Uncategorized
  • দাদাগিরি ইস্যুতে আজ রাজ্যপালের কাছে যাবে তৃণমূল, প্রতিবাদ সভা করল বিজেপি যুব মোর্চা
Image

দাদাগিরি ইস্যুতে আজ রাজ্যপালের কাছে যাবে তৃণমূল, প্রতিবাদ সভা করল বিজেপি যুব মোর্চা

tmc-sudipনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ দাদাগিরি মনোভাব ইস্যুতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একজোট হয়েই চলছে৷ শনিবার এই ইস্যুতে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ সভার আয়োজন করেছে৷ অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফে আগামীকাল রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হবে৷ পাশাপাশি আগামীকাল থেকে যুব তৃণমূল কংগ্রেস সারা রাজ্যব্যাপী তিনদিন ধরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে৷ এরই অঙ্গ হিসেবে আগামীকাল বিকালে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ জানাবে তৃণমূলের যুব সংগঠন৷
এদিকে, গত ২২ শে সেপ্ঢেম্বর তিন দিবসীয় তৃতীয় পূর্বাঞ্চলীয় কানেক্টিভিটি সামিট কলক্লেভে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যে ভাষায় বিদেশী অতিথিদের উপস্থিতিতে বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা কঠোর ভাষায় তার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে৷ প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের উপস্থিতিতে যেভাবে কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট-ইস্ট পলিসি ও নীতি আয়োগ পলিসির বিরোধীতা করে যে ভাষায় ভারত সরকারকে বিগ ব্রাদার এটিচ্যুড দেখানো উচিত নয় বলে আক্রমণ করেছেন তাতে উনার ভারতবিরোধী মনোভাবেরই ইঙ্গিত bjymবহন করে বলে সংগঠনের অভিযোগ৷ মানিক বাবুর এই দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সভা সংঘটিত করছে বলে সংগঠনের পক্ষ্য থেকে জানানো হয়েএছ৷৷ এরই পরিপ্রেক্ষিতে আজ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে৷ উক্ত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি টিংকু রায়, সহ-সভাপতি নিপু ঘোষ, রাজ্য বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী, যুব মোর্চার জেলা সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক ও অন্যান্য কর্মীসমর্থকরা৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রীবর্মন বলেন, ফিকির সামিটে মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাসবাদীদের এবং ভারত বিরোধীদের উৎসাহ দেবে৷ সিপিএম বরাবরই ভারত বিরোধী অবস্থান নিয়ে চলে৷ একারণেই আন্তর্জাতিক মহলের সামনে মুখ্যমন্ত্রী মানিক সরকার ভারত সরকারকে অবমাননা করে বক্তব্য রেখেছেন৷ তিনি দাবী করে বলেন, একদিকে যখন পাকিস্তানের উপর ভারত সরকার কূটনৈতিক চাপ বাড়াতে চাইছে এরই মাঝে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের উদ্দেশ্য ভারত বিরোধীদের উৎসাহ দেওয়া৷ তিনি মুখ্যমন্ত্রীকে আবারও তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top