News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর বিএসএফ জওয়ান
Image

যান সন্ত্রাসে গুরুতর বিএসএফ জওয়ান

ACCIDENTবিশেষ প্রতিনিধি, সোনামুড়া, ২৪ সেপ্ঢেম্বর৷৷ সোনামুড়া তাজামুড়া এলাকায় পথ দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক বিএসএফ জওয়ান৷ আহত জওয়ানের নাম সুরেন্দর সিং৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সোনামুড়া তাজামুড়া এলাকায় মারুতি গাড়ির ধাক্কায় বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে এক বিএসএফ জওয়ান৷ ওই জওয়ান ধনপুর বিওপিতে কর্মরত৷ ডিউটি শেষে বাইসাইকেল নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷ দ্রুতগামী একটি মারুতী ভ্যান বাইসাইকেল আরোহী বিএসএফ জওয়ানকে ধাক্কা দেয়৷ বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে বিএসএফ জওয়ান গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মারুতী গাড়ির চালকের দ্রুতগামীতা ও অসাবধনতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে মারুতী ভ্যানটি আটক করা হয়েছে৷ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top