News Flash

  • Home
  • Uncategorized
  • জিও পরিষেবার দিন ঘোষণা করে কল্পতরু মুকেশ
Image

জিও পরিষেবার দিন ঘোষণা করে কল্পতরু মুকেশ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৫ সেপ্টেম্বর থেকে রিলায়েন্সের জিও পরিষেবা চালু হচ্ছে| বৃহস্পতিবার রিলায়েন্স Reliance-Mobileইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় একথা ঘোষণা করে কল্পতরু হলেন মুকেশ আম্বানি| রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চয়ারম্যান মুকেশ অম্বানির ঘোষণায় ভারতের টেলিকম ও ডিজিটাল পরিষেবায় বিপ্লব ঘটতে চলেছে | দীর্ঘ প্রতিক্ষীত রিলায়েন্স জিও মোবাইল সার্ভিসে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুকেশ অম্বানি| নিখরচায় কথা বলতে পারবেন রিলায়েন্স জিওর গ্রাহকরা | ইন্টারনেট সংযোগ অর্থাত্ ডেটার খরচও অনেক কম| ৫০ টাকায় ১ জিবি| থাকছে অজস্র গান, সিনেমার ভাণ্ডার| এছাড়া যাঁরা রিলায়েন্স জিও ব্যবহার করবেন তাঁদের লাগবে না কোনও রোমিং চার্জ|
আজ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এসে জিওর বাজারে আসার দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে মুকেশ বুঝিয়ে দিলেন ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কোমর বেঁধে নেমেছেন তিনি| জানান, ভারতকে ডেটা দুর্লভ দেশ থেকে ডেটা সুলভ দেশ হিসেবে গড়ে তুলতেই জিও রাজারে আসা| এই বছরে, যাঁরা জিওর গ্রাহক হবেন, তাঁদের জন্য থাকছে বিশেষ স্বাগতসুবিধা| ৩১ ডিসেম্বর পর‌্যন্ত বিনামূল্যেই পাবেন সমস্ত পরিষেবা| সস্তায় আরও ভাল ইন্টারনেট পরিষেবা দিতে প্রায় ২০ টি স্মার্ট ফোনের সঙ্গে চুক্তি করেছে জিও| সেই চুক্তির দৌলতে ২৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে জিও সিম যুক্ত স্মার্ট ফোন| পাওয়া যাবে জিও ওয়াই ফাই, ১৯৯৯ টাকায়|
জিওর গ্রাহক যদি ইন্টারনেট ব্যবহারের জন্য টাকা দেন, তাহলে সারা দেশ জোড়া ফোন কল ও রোমিংয়ের আর খরচ দিতে হবে না| সারাজীবনের জন্য ফোন কল বিনামূল্যে করে দেওয়া হবে| ব্ল্যাক আউট ডে মানে জাতীয় ছুটির দিনেও এই পরিষেবা পাওয়া যাবে| ইন্টারনেটের পরিষেবার স্বাভাবিক মূল্যেও অনেকটাই পরিবর্তন আনার কথা বললেন আম্বানি| সাধারণত ফোর জি ইন্টারনেট গ্রাহকদের জিবি প্রতি ২৫০ টাকা বা তার বেশি অর্থ দিতে হত এতদিন| জিওতে সেই খরচ প্রায় ৫ ভাগের এক ভাগ জিবি প্রতি মাত্র ৫০ টাকা| এখানেই শেষ নয়, এরপর ৫জি ও ৬জি পরিষেবা আনার জন্যও তৈরি জিও, ঘোষণা করেন মুকেশ|
তিনি আরও জানান, জিওতে রয়েছেন মোট ৬০ হাজার কর্মী, যাঁদের গড় বয়স মাত্র ৩০| জিওর লক্ষ্যও তাই দেশের তরুণ প্রজন্ম, যাঁদের মূল চাহিদা হাইস্পিড ইন্টারনেট| আর জিওর ডিরেক্টর পদে আছেন আকাশ ও ইশা আম্বানি, দুজনেরই বয়স ২৪| জানালেন গর্বিত বাবা| তরুণ ভারতের হৃদয় ওঁরাই বোঝে, মন্তব্য মুকেশের|
মুকেেশর ঘোষণায় প্রমাদ গুনছে ভোডাফোন, ভারতী এয়ারটেলের মত বৃহত্ টেলিসংস্থাগুলি | রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় আম্বানি আজ ভাষণ শুরু করার পরেই, সকাল ১১ টা থেকে কমতে থাকে এয়ারেটেলের শেয়ার দর| ৩৩০ টাকা দিয়ে দিন শুরু, দুপুর ২ নাগাদ দাম এসে ঠেকে ৩১০ টাকায়| অতটা না কমলেও ভোডাফোনে শেয়ারের দাম কমে ৭০ পয়সা| বিশেষজ্ঞরা মনে করছেন, জিওর ধাক্কায় বেশ চাপে পড়ে গেছে টেলিকম সংস্থাগুলি|
এদিকে জিও-র ঝড়ে ক্রেতা টানার জন্যে একাধিক অফার দিয়েছে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার মতো সংস্থাগুলিও| তাঁদের বহু পরিষেবায় প্রচুর ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top