News Flash

  • Home
  • Uncategorized
  • জন প্রতিনিধিদের নিরাপত্তার দাবীতে কোতয়ালি থানায় বিক্ষোভ সিপিআইএম প্রতিনিধিদের
Image

জন প্রতিনিধিদের নিরাপত্তার দাবীতে কোতয়ালি থানায় বিক্ষোভ সিপিআইএম প্রতিনিধিদের

জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি.স): বামফ্রন্টের সমিতির নির্বাচিত জন প্রতিনিধিদের দলের নেতা কর্মীরা রাতে তাদের বাড়ির CPIMগিয়ে আক্রমন করছে| তাদের শাসক দলে যোগ দেবার জন্য চাপ দিচ্ছে| এই ঘটনার প্রতিবাদে এবং বামফ্রন্টের নির্বাচিত জন প্রতিনিধিদের নিরাপত্তার দাবীতে কোতয়ালি থানায় বিক্ষোভ দেখাল পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ সিপিআইএম-এর নেতৃত্বরা| এদিন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী বর্মন অভিযোগ করে বলেন আমরা বাড়িতে থাকতে পারছি না| গুন্ডা বাহিনী, শাসক দলের কর্মীরা বামফ্রন্টের নির্বাচিত জন প্রতিনিধিদের বাড়িতে রাতের অন্ধকারে হুমকি দিচ্ছে| তাদের চাপ দেওয়া হচ্ছে শাসক দলে যোগ দেবার জন্য| আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি| পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা থানায় এসে নিরাপত্তার জন্য বসে পরব| কারন পুলিশ যদি আমাদের বাড়িতে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা থানায় বসে পরে আমাদের নিরাপত্তা নেব| পুলিশ যেভাবে পরিচালনা করবে আমরা তাই করব বলে জানান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সদস্য রাখী বর্মন|এদিন কোতয়ালি থানায় সিপিআইএম-রে পক্ষ থেকে অভিযোগ জানাতে গেলে পুলিশ থানায় ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ করে নেতারা| কোতয়ালি থানায় অভিযোগ করা হয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস পঞ্চায়েত সমিতির নব কুমার সিং এবং পরেশ সেনের বাড়িতে গিয়ে হুমকি দেন যদি তৃণমূলে যোগ না দিলে জীবন বিপন্ন হবে| পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন নিরাপত্তার দাবীতে পুলিশের দ্বারস্থ হন| এদিকে জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের সলিল আচার‌্য জানান আমরা জেলাশসককে লিখিত অভিযোগ করেছি সদর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেবার জন্য| আমরা সদর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাদের নিরাপত্তার দাবী করছি| এবং তৃণমূলের সাংসদ দল ভাঙানোর খেলায় মেতেছেন বলে অভিযোগ করেছেন সলিল আচার‌্য| এদিকে তৃণমূলে সাংসদ বিজয় চন্দ্র বর্মন বলেন উন্নয়নের জন্যই পঞ্চায়েত সদস্য ও সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন স্বইচ্ছায়| তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন| কৃষ্ণ দাসও বলেন কেউ নিজে শাসক দলে আসতে চাইলে আসতেই পারেন এখানে হুমকি বা আক্রমনের কি আছে| অভিযোগ ভিত্তিহীন|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top