মৃদু ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের হরিয়ানা | কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও earthquakeসংলগ্ন এলাকায়| সোমবার দুপুর ২টো ৫০ মিনিটে কম্পন অনুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫ | ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মহেন্দ্রগড়ে ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের জরে হতাহতের কোনও খবর নেই | ক্ষয়ক্ষতিরও কোনও খবর মেলেনি | এর আগে এদিন সকালে নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় কম্পন অনুভূত হয়েছিল | সকাল ১০টি ৫৮ মিনিটে কেঁপে ওঠে রাজধানী রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫|