News Flash

  • Home
  • Uncategorized
  • সাজাপ্রপ্তির হার বাড়ছে বিভিন্ন মামলায় ঃ মুখ্যমন্ত্রী
Image

সাজাপ্রপ্তির হার বাড়ছে বিভিন্ন মামলায় ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ জনগণের সক্রিয় ভূমিকা আর পুলিশের সহযোগিতার ফলে রাজ্যে সাজা প্রপ্তির হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সম্প্রতি আট জেলার জেলাস্তরের বৈঠকে তাঁর কাছে এই তথ্য উঠে এসেছে বলে জানান তিনি৷ বুধবার এ ডি নগরস্থিত পুলিশ লাইনে পুলিশ কর্মীদের এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন৷

বুধবার এ ডি  নগর পুলিশ লাইনে ত্রিপুরা পুলিশের কফি টেবিল বুক   এর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকাব ছবি নিজস্ব৷
বুধবার এ ডি নগর পুলিশ লাইনে ত্রিপুরা পুলিশের কফি টেবিল বুক
এর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকাব ছবি নিজস্ব৷

পুলিশের তদন্তে দুর্বলতার দরুণ রাজ্যে সাজাপ্রাপ্তির হার হ্রাস পাওয়ায় হাইকোর্টে যখন রাজ্য সরকারকে ভৎর্সনা করা হচ্ছে তখনই মুখ্যমন্ত্রীর দাবী রাজ্যে সাজাপ্রাপ্তির হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ তিনি জানান, আগে রাজ্যে সাজাপ্রাপ্তির হার যেখানে ৫-৬ শতাংশ ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে ২৩ -২৫ শতাংশ৷ কোন কোন জেলায় সাজাপ্রাপ্তির হার ৩৫ শতাংস বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ আর এই সাফল্যের খতিয়ানের দাবিদার যে শুধুই রাজ্য পুলিশ নয় তাও তিনি বলেন৷ মুখ্যমন্ত্রী জানান, জনগণের সক্রিয় ভূমিকা আর পুলিশের সহযোগী মনোভাবই এই সাফল্যের মূল রসায়ন৷
জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্কের ভিত্তিকে আরও সুদৃঢ় করে তোলার উপর গুরুত্বরোপ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ জনগন ও পুলিশের মধ্যে সম্পর্ক থাকবে সুসম্পর্কের৷ এক্ষেত্রে রাজ্যে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তম হচ্ছে৷ তা সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে৷ বিশেষ করে প্রয়াস কর্মসূচীর সঠিক বাস্তবায়ণের ফলে৷ তিনি বলেন, প্রয়াস কর্মসূচীর বাস্তবায়ণের ক্ষেত্রে গত কয়েক বছরে পুলিশের কোন ভুল ত্রুটির অভিযোগ এখনো পাওয়া যায়নি৷ যা অত্যন্ত ভালো৷ মুখ্যমন্ত্রী শ্রীসরকার আরও বলেন, গত প্রায় দু’দশক ধরে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উৎসবের রূপ পাচ্ছে৷ সাধারণ মানুষ থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এতে উৎসাহিত হচ্ছেন৷ তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও সুস্থিতি রক্ষার জন্য আমরা শান্তি চাইলেও সমাজের একটি ক্ষুদ্র অংশ সেই ভূমিকা নিতে পারছেন না৷ এই অল্প অংশের জন্য আমরা কোনমতেই সমাজের সুস্থিতির পরিবেশ নষ্ট হতে দিতে পারিনা৷ এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে৷ অনুষ্ঠানের রাজ্যে পুলিশের মহানির্দেশক কে নাগরাজ বলেন, ত্রিপুরাতে স্বেচ্ছায় রক্তদানে পুলিশ ও টি এস আর বাহিনী অগ্রণী ভূমিকা নিয়েছে৷ তিনি জানান, গত বছরে সারা রাজ্যে বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে ৩৩৮৫ জন পুলিশকর্মী স্বেচ্ছায় রক্তদান করেছেন৷ চলতি বছরের ১০ আগষ্ট পর্যন্ত ১৫০০ জন পুলিশকর্মী স্বেচ্ছায় রক্তদান করেছেন৷ এর পাশাপাশি পুলিশ বাহিনী অন্যান্য সামাজিক কর্মসূচীর সাথেও যুক্ত রয়েছেন৷ অনুষ্ঠানে এ ডি জি পি (প্রশাসন) রাকেশ রঞ্জন, এ ডি জি পি (টি এস আর) এস এস চতুর্বেদীও বক্তব্য করেন৷
অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশের কফি টেবিল বুক এর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নিরাপত্তা কর্মীগণ স্বেচ্ছায় রক্তদান করেছেন৷ এছাড়া, ৩১ জন পুলিশকর্মী মরনোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top