News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদপত্রের যে নিরপেক্ষতা ছিল তা ক্রমেই বদলে গেছে ঃ রাজ্যপাল
Image

সংবাদপত্রের যে নিরপেক্ষতা ছিল তা ক্রমেই বদলে গেছে ঃ রাজ্যপাল

TWJAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট৷৷ রাজ্যপাল তথাগত রায় আজ সকালে শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ওয়ার্কিং জার্নাসিস্টস এসোসিয়েশন আয়োজিত দুইদিন ব্যাপী মিডিয়া কর্মশালার উদ্বোধন করেন৷ কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ৫০ এর দশকে সংবাদপত্রের যে নিরপেক্ষতা ছিল তা ক্রমেই বদলে গেছে৷ তিনি বলেন, ৯০-এর দশকের সূচনা থেকে ইলেকট্রনিক মিডিয়ার আবির্ভাবের ফলে সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ হয়৷ বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে অনেক শক্তিশালী একথা বলতে দ্বিধা নেই৷ রাজ্যপাল আরও বলেন, গণতন্ত্রের ক্রমবিকাশে বর্তমানে সময়ে সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ সেই সাথে সাধারণ মানুষও সংবাদ পরিবেশনের সাথে যুক্ত হবার সুযোগ পাচ্ছেন৷ তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টা জারি রাখতে হবে৷ ঘণতন্ত্রের বিকাশের স্বার্থেই তা প্রয়োজন৷ তবে খেয়াল রাখতে হবে দ্রুত কারিগরী প্রযুক্তির উন্নয়নের প্রতিটি ধাপ আমরা যেন ব্যবহার করতে পারি৷ আধুনিক বিজ্ঞানের ফসল ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে কাজে লাগাতে হবে৷
উল্লেখ্য, এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন অংশ থেকে ১৭৪ জন সাংবাদিক অংশগ্রহন করেন৷ উদ্বোধনী পর্বে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের সাতজন প্রবীণ সাংবাদিককে সম্বর্ধনা জানানো হয়৷ সম্বর্র্ধণাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, সত্যব্রত চক্রবর্তী, শেখর দত্ত, প্রদীপ দত্ত ভৌমিক, রণজিৎ কুমার দেবনাথ, স্বপন ভট্টাচার্য, চিত্রা রায় ও সাধন দেবনাথ৷ রাজ্যপাল তথাগত রায় তাঁদের হাতে পুষ্পস্তবক, মানপত্র ও উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনাজ্ঞাপন করেন৷ দ্বিতীয় পর্বে শুরু হয় কর্মশালা৷ এই কর্মশালায় বক্তা হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন আজকাল পত্রিকার কলকাতাস্থিত ব্যুরো চিফ অরুন্ধুতি মুখার্জি, সংবাদ চ্যানেল ২৪ ঘন্টা’র সিনিয়র প্রডিউসার মৌপিয়া নন্দী ও অবসরপ্রাপ্ত বিচারক বিভাস কিলিকদার৷ এছাড়া সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন রাজ্যের দু’জন প্রবীণ সাংবাদিক সত্যব্রত চক্রবর্তী ও শেখর দত্ত৷ উল্লেখ্য, কর্মশালা চলবে আগামীকালও৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top