News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল ভবনকে ঘিরে তরজা, প্রশাসনকে হুঁশিয়ারী নেতাদের
Image

তৃণমূল ভবনকে ঘিরে তরজা, প্রশাসনকে হুঁশিয়ারী নেতাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ তৃণমূল ভবনকে ঘিরে তরজার লড়াই চরমে উঠেছে৷ শনিবার ফের নিগমের

শনিবার আগরতলায় তৃণমূল ভবনের সামনে পুর নিগমের টাস্ক ফোর্সের সাথে দলের নেতা কর্মীদের বাক বিতন্ডা হয়৷ ছবি নিজস্ব৷
শনিবার আগরতলায় তৃণমূল ভবনের সামনে পুর নিগমের টাস্ক ফোর্সের সাথে দলের নেতা কর্মীদের বাক বিতন্ডা হয়৷ ছবি নিজস্ব৷

টাস্কফোর্স তৃণমূল ভবনের সামনের জায়গাটি মাপঝোঁক করেছে৷ নিগমের আধিকারিকদের বক্তব্য এই জায়গাটি খাস, ফলে তাতে বেড়া দেওয়া হবে৷ এনিয়ে তৃণমূল ভবনের সামনে পুর নিগমের আধিকারিক ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়৷ তৃণমূল ভবনটি জোত জায়গাতেই গড়ে উঠেছে বলে দলীয় নেতারা দাবি করেন৷ পাশাপাশি নিগমের আধিকারিকদের এই সংশ্লিষ্ট কাগজপত্রও দেখান৷ এদিকে, শনিবারই জেলাশাসক তথা পুর নিগমের কমিশনার মিলিন্দ রামটেক বিধায়ক আশিস কুমার সাহা’র সাথে বৈঠক করেন৷ ঐ বৈঠকে তৃণমূল ভবনের সামনের জায়গাটি সরকারি জায়গা বলে শ্রীরামটেক দাবি করেন৷ কিন্তু বিধায়ক আশিস কুমার সাহা বলেন, এই ভবন থেকে বেরুতে গেলে রাস্তার প্রয়োজন রয়েছে৷ যদি সামনের জায়গা বেড়া দেওয়া হয় তাহলে ভবনে যাতায়াত করা সম্ভব হবে না৷
এবিষয়ে এদিন, সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র ডা প্রফুল্লজিৎ সিনহা বলেন, তৃণমূল ভবনের সামনের জায়গাটি যেহেতু সরকারি সেখানে বেড়া দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাতে বাধা দেন৷ মূলত এই জায়গাটিতে লায়ন্স ক্লাব এবং পেনশনার্স এসোসিয়েশনের অফিসঘর ছিল৷ তাদের উজ্জ্বয়ন্ত প্যালেস মার্কেটে ঘর দেওয়া হয়েছে৷ ফলে, জায়গাটি খালি হয়েছে৷ পুর নিগমের মেয়র বলেন, তৃণমূল কংগ্রেস এই জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করে৷ একে তো বেআইনীভাবে ভবন নির্মাণ করেছে, তার উপর ভবনের সামনের জায়গাটিও দখল নিতে চাইছে৷
এদিন, জেলাশাসক তথা পুর কমিশনারের সাথে বিধায়ক আশিস কুমার সাহা’র বৈঠক হয়েছে৷ পরবর্তী বৈঠক আগামী ১৬ তারিখ হবে বলে স্থির হয়েছে৷ তবে, এদিন তৃণমূলের কর্মীরা জেলাশাসকের কার্যালয়ে উশৃঙ্খল আচরণ করেছেন বলে পুর নিগমের মেয়র জানিয়েছেন৷ তিনি বলেন, পুনরায় যদি তৃণমূল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আধিকারিকদের পাঠানো হয় তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে বলে তৃণমূল কংগ্রেস হুমকি দিয়ে গেছে৷ অবশ্য, এদিন সকালেই বিধায়ক আশিসকুমার সাহা পুর নিগমের এই গত কয়েকদিনের গতিবিধির পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তৃণমূল ভবনের এক ইঞ্চি ভাঙ্গা হলে সারা রাজ্যে আগুন জ্বলবে৷ তিনি দাবি করে বলেন, জমির সমস্ত কাগজপত্র রয়েছে৷ এর মালিকানা নিয়ে প্রশ্ণ ওঠার কোন জায়গা নেই৷ তা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে শাসক দল পুর নিগমকে দিয়ে এধরনের হয়রানি করছে৷ তিনি বলেন, ভবনের সামনের জায়গাটি বেড়া দেওয়া হলে কোন মতেই যাতায়াত করা সম্ভব হবে না৷ এবিষয়ে পুর নিগমের মেয়র জানিয়েছেন, তৃণমূল ভবনে যাতায়াতের জন্য বিকল্প রাস্তার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের কাছে৷ এসমস্ত কিছু মিলিয়ে তৃণমূল ভবনকে ঘিরে শাসক ও তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top