News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে ঝুলন্ত ব্রিজ এলাকায় অটো থেকে উদ্ধার বিস্তর পরিমাণ মদ
Image

সাত সকালে ঝুলন্ত ব্রিজ এলাকায় অটো থেকে উদ্ধার বিস্তর পরিমাণ মদ

Liquorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় মদের রমরমা অব্যাহত রয়েছে৷ সংসৃকতির পীঠস্থান ক্রমশই অপসংসৃকতির কড়াল গ্রাসে নিমজ্জিত হচ্ছে৷ শহর এলাকায় ব্যাপকহারে দেশী ও বিলেতি মদের অবৈধ মজুতভান্ডার গড়ে উঠতে শুরু করেছে৷ এসব মদ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশেও পাচার হচ্ছে৷ মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি মজুতভান্ডার রয়েছে বলে বিভিন্ন মহল থেকে খবরে জানা গেছে৷ পুলিশও এবিষয়ে অবগত রয়েছে৷ তবে কোন এক অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ৷ নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য মাঝে মধ্যে মদ বিরোধী অভিযান চালানো হচ্ছে৷ সোমবার সাত সকালেও মহারাজগঞ্জবাজার আউট পোস্টের পুলিশ ঝুলন্ত ব্রিজের কাছে একটি অটো আটক করে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে৷ অটোটির নম্বর টিআর০১ডি-৩৬১৯৷ অটোর চালক বাদল দাসকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ তার বাড়ি এডিনগরের সূর্যপাড়া এলাকায়৷ এই চক্রে যারা জড়িত রয়েছে তা খঁুজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পাচারের উদ্দেশ্যেই বিলেতি মদ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে বাইপাস রোডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top