News Flash

  • Home
  • Uncategorized
  • মমতাকে সাঁড়াশি আক্রমণ বিজনের
Image

মমতাকে সাঁড়াশি আক্রমণ বিজনের

বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ৭ আগস্ট৷৷ কমিউনিস্টরা সংসদীয় গণতন্ত্র হত্যা করে না৷ সংসদীয় গণতন্ত্রের উপর আক্রমণ শাসক শ্রেণী থেকে আসে, শ্রমিক শ্রেণী থেকে নয়৷ বামপন্থীরা যদি উদারবাদী নীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের পক্ষে কথা না বলত তাহলে সরকার থেকে চলে গেলে এধরনের স্বৈরতান্ত্রি, আধাফ্যাসিস্ট আক্রমণের মুখোমুখি হতে হত না৷ শ্রেণী সংগ্রামের তীব্রতা বৃদ্ধিকে অবনমিত করতেই এই আক্রমণ চলছে পশ্চিম বাংলায়৷ পশ্চিমবাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার, গণতান্ত্রিক স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করতে লড়াই চালাচ্ছে গণতান্ত্রিক মানুষ৷ তাকে সংহতি জানানো, পাশে থেকে সাহস শক্তি জোগানো ত্রিপুরার জনগণের কর্তব্য৷ রবিবার উদয়পুর টাউন হলে পশ্চিমবাংলার গণতান্ত্রিক মানুষদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই আহ্বান জানান সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর৷
রবিবার পশ্চিমবঙ্গের বামপন্থী নেতা কর্মী সহ সাধারণ মানুষের উপর তৃণমূল কংগ্রেস দল ও সরকারের আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানে সভা অনুষ্ঠিত হয়৷ হলের বাইরেও শত শত মানুষকে স্থান করে নিতে হয়৷ পশ্চিমবাংলার গণতন্ত্র প্রিয় মানুষের পাশে থাকার দৃপ্ত প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে মিছিল করে সংগ্রামী মানুষ সভায় সামিল হয়৷ কখনো তপ্ত রৌদ্র, তো কখনো রিমঝিম বৃষ্টিকে মাথায় নিয়ে এদিনের সমাবেশে মানুষের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া৷
সভায় সিপিআইএমএর প্রবীণ নেতা জ্যোতিষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর, গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস৷ বিজনবাবু আলোচনায় বলেন, পশ্চিমবাংলায় হিটলারি কায়দায় সরকার চলছে মমতার নেতৃত্বে৷ মানুষ দেখছেন৷ তিনি পরিসংখ্যান দিয়ে গত নির্বাচনোত্তর সন্ত্রাসের তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন পশ্চিমবাংলা লড়াইয়ের ময়দানে রয়েছে৷ পার্টিকে পুনঃঘটিত করার চেষ্টা করছে৷ পশ্চিমবাংলা থেকে শিক্ষা নিতে হবে ত্রিপুরাকে৷ কোন শক্তিই বামপন্থীদের হারাতে পারে না, যদি আমরা সঠিক থাকি৷ গোটা দেশকে গণ আন্দোলনে দিশা দেখাতে, পশ্চিমবঙ্গকে সংহতি জানানো হবে— ত্রিপুরায় পার্টি ও জনগণের ঐক্যকে সুদৃঢ় করা, বামফ্রন্ট সরকারের নীতিকে যথাযথভাবে প্রতিপালনে উদ্যোগ নিতে পারলে বলে জানান তিনি৷
বিজন ধর স্পষ্টতই বলেন, পার্টি অফিসে বৃদ্ধ মহিলা আসেন দরখাস্ত লিখে দিতে, কিন্তু তা আমরা এখন করতে চাই না৷ অথচ জিআর এর দরখাস্ত লেখার মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক জীবন শুরু৷ পঞ্চায়েতে ক্ষমতায় থাকার ফলে যার যেটা পাওয়ার কথা না তাকে সেটা দিতে হবে – কেন হবে? দুর্নীতিতে যুক্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে জানিয়ে দেন তিনি৷ কেননা পার্টির ভিত জনগণের কাছে নরবড়ে হয়ে পড়লে ভূমিকম্পের মতো গোটা ব্যবস্থা ঝড়ে পড়বে৷
তিনি আরো বলেন, দেশের নরেন্দ্র মোদি সরকার ত্রিমূর্তি নীতি নিয়ে চলছে৷ নয়া উদারবাদী, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট, স্বৈরাচারী শাসন৷ বামফ্রন্টকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে৷ সে জায়গায় রাজ্যেও তৃণমূল কংগ্রেস ও বিজেপি পরিস্থিতিতে জটিলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে৷ সতর্ক থেকে মতাদর্শগতভাবে লড়াই, নতুন মানুষকে সঙ্গে নিয়ে আসা এবং কর্তব্য প্রতিপালনে প্রত্যেককে সক্ষম হয়ে উঠার প্রতি আহ্বান জানান বিজন ধর৷ এদিনের সভা ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল লক্ষণীয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top