নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিল চোরেরা৷ চোরদের আগুনে পুড়ে ছাঁই দুটি বসতঘর৷ চাঞ্চল্যকর এঘটনাটি ঘটে মধুপুরের আদর্শ কলোনি এলাকায়৷ বাড়ির মালিক বিষ্ণু বৈশ্য জানান চোরেরা নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়৷ দমকল বাহিনী আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি বসত ঘর৷ ঘটনা শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ৷
ঘটনার বিবরণে জানান যায়, আদর্শ কলোনি এলাকার বাসিন্দা বিষ্ণু বৈশ্য স্বপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান৷ তখন বাড়িতে কেউ ছিল না৷ শনিবার রাতে প্রতিবেশীরা দেখতে পান বিষ্ণু বৈশ্যের বাড়িতে আগুন জ্বলছে৷ সঙ্গে সঙ্গেই এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেন৷ খবর দেওয়া হয় বিষ্ণু বৈশ্যকেও৷ দমকল বাহিনী এলেও আগুনের গ্রাসে চলে যায় দুটি ঘরই৷ এদিকে রবিবার সকালে বাড়িতে এসে দেখেন দুটি ঘরের আসবাবপত্র এলোমেলো৷ ঘরে নেই সাতভরি স্বর্ণালঙ্কারও৷ সবমিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলসাগর ফাঁড়ির পুলিশ৷ পুলিশ এব্যাপারে একটি মামলা হাতে নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী৷
এদিকে, গত মধ্যরাতে ভেলুয়ারচর বাজারে চুরি করতে এসে পাকড়াও হয় চার চোর৷ গণ প্রহারে তিনজন গুরতর আহত হয়৷ তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আহত তিনজকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ একজনকে আদালতে সোপর্দ করা হয়েছে৷
কলমচৌরা থানা এলাকার ভেলুয়ারচর বাজারে গত মধ্যরাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ চোরের দল গাড়ি নিয়ে ওই বাজারে এসেছিল৷ চোরেরা যখন দোকান ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চুরি করছিল তখনই পাশের একটি মিষ্টির দোকানের মালিক টের পেয়ে মোবাইলে বিষয়টি সংশ্লিষ্ট দোকানের মালিকদের জানান৷ পুলিশকেও ঘটনা জানানো হয়৷ গাড়িতে মালপত্র সহ চার চোরকে পাকড়াও করা হয়৷ গাড়ি থেকে মালপত্র উদ্ধার হয়েছে৷ উত্তেজিত জনতার প্রহারে তিন চোর গুরুতরভাবে আহত হয়েছে৷ তাদেরকে কলমচৌরা থানার পুলিশের হ াতে তুলে দেওয়া হয়েছে৷ গণপ্রহারে আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ অপর একজনকে কলমচৌরা থানার পুলিশ আদালতে সোপর্দ করেছে৷ যে চারজন চোরকে পাকড়াও করা হয়েছে তারা হল মহরম আলি, রমজান হোসেন, নয়ন মিয়া ও জসিম মিয়া৷ তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়৷ চোরদের ব্যবহৃত একটি গাড়িও আটক করা হয়েছে৷ গাড়িটির নম্বর টিআর০১-১৮৮৩ বুলেরো গাড়ি৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ জানান প্রত্যক্ষদর্শী মিষ্টির দোকানের মালিক৷ কলমচৌরা থানায় এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷ চক্রটি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় এধরনের চুরির ঘটনা সংগঠিত করে চলছিল৷ এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খঁুজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷
কমলাসাগরে মূল্যবান সামগ্রী হাতিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দিল চোরেরা, কলমচৌড়ায় গণধোলাইয়ে তিন চোর মারাত্মক জখম
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















