News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরকে যুক্ত করতে সার্ভের অনুমোদন দিল রেল বোর্ড, আগরতলা-ধর্মনগর রুটে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে ৭ আগষ্ট
Image

কৈলাসহরকে যুক্ত করতে সার্ভের অনুমোদন দিল রেল বোর্ড, আগরতলা-ধর্মনগর রুটে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে ৭ আগষ্ট

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ব্রডগেজে দূরপাল্লার যাত্রী রেলের স্বপ্ণ পূরণ হওয়ার সাথে সাথেই রাজ্যের দাবি মেনে আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ আগামী ৭ আগস্ট থেকে একজোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন আগরতলা এবং ধর্মনগরের মধ্যে চালানো হবে৷ প্রাথমিকভাবে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে, রেলওয়ে মানচিত্রে কৈলাসহরকেও যুক্ত করার সম্মতি দিয়েছে রেলমন্ত্রক৷ পেঁচারথল থেকে কৈলাসহর হয়ে ধর্মনগরের মধ্যে ৪৫ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তাতে, এই সমীক্ষা করার মোট ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা৷ বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে পত্রমারফত এই সম্মতির কথা জানিয়েছে রেল বোর্ড৷
উল্লেখ্য, মিটারগেজে রেল চলাকালীন সময়ে রাজ্যে আগরতলা-ধর্মনগর রুটে দুইজোড়া লোকাল ট্রেন চলত৷ গেজ পরিবর্তনের সময় মেগা ব্লক শুরু হতেই তা বন্ধ হয়ে যায়৷ পুনরায় ব্রডগেজে আগরতলা-শিলচর দিয়ে রেলে যাত্রী পরিষেবা শুরু হতেই দাবি উঠে আগরতলা-ধর্মনগর রুটে পুনরায় দুই জোড়া লোকাল ট্রেন চালু করার৷ সম্প্রতি আগরতলা-দিল্লি ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসের সূচনার অনুষ্ঠানে রাজ্য সরকার রেলমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছিল৷ বিজেপি রাজ্য কমিটির তরফেও রেলমন্ত্রীকে এই দাবি জানানো হয়েছিল৷ অবশেষে বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা-ধর্মনগর রুটে ৭ আগস্ট থেকে একজোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়৷ ০৫৬৬৬ নম্বরের প্যাসেঞ্জার ট্রেনটি ৭ আগস্ট ধর্মনগর থেকে যাত্রী নিয়ে সকাল ৬টায় রওনা দেবে৷ আগরতলায় সকাল সোয়া দশটা নাগাদ এই ট্রেনটি এসে পৌঁছাবে৷ অনুরূপভাবে ঐদিনই বিকেল ৫৪৫ মিনিটে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবে প্যাসেঞ্জার ট্রেনটি৷ রাত ৯৫৫ মিনিট নাগাদ ধর্মনগরে পৌঁছাবে এই ট্রেনটি৷ মিটারগেজ চলাকালীন যে স্টেশনগুলিতে বাণিজ্যিক স্টপেজ ছিল লোকাল ট্রেনের সেখানে এই ট্রেনটি দাঁড়াবে৷ ফলে, ধর্মনগর থেকে পানিসাগর, পেঁচারথল, কুমারঘাট, নালকাটা, মনু, এসকে পাড়া, জহরনগর, আমবাসা, মুঙ্গিয়াকামী, তেলিয়ামুড়া, জিরানিয়া এবং যোগেন্দ্রনগর হয়ে আগরতলা স্টেশনে পৌঁছাবে প্যাসেঞ্জার ট্রেনটি৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেনটিতে যাত্রীদের জন্য ছয়টি কামরা সহ একটি এসএলআর নিয়ে মোট ৭টি কামরা থাকবে৷
এদিকে এক প্রেস বিবৃতিতে বিজেপি রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে মঙ্গলবার দিল্লিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে দেখা করে কৈলাসহরকেও রেলমানচিত্রে যুক্ত করার দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি৷ এই দাবির প্রতি সম্মতি জানিয়ে রেলমন্ত্রক আজ পেঁচারথল-কৈলাসহর-ধর্মনগর রুটে রেলপথ নির্মাণের জন্য সমীক্ষার অর্থ মঞ্জুর করেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top