News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজি’র কালোবাজারীর প্রতিবাদে বক্সনগরে পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের
Image

এলপিজি’র কালোবাজারীর প্রতিবাদে বক্সনগরে পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের

lpgনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ বক্সনগর গ্যাস এজেন্সির বিরুদ্ধে ব্যাপক কালোবাজারির গুরুতর অভিযোগ উঠেছে৷ গ্যাস এজেন্সির মালিক আবুল জামাল রাজনৈতিক ছত্র ছায়ায় থাকার সুবাদে এধরনের কালোবাজারি চালিয়ে যেতে সক্ষম হচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দ্রুত ভোক্তাদের মধ্যে গ্যাস সরবরাহের দাবিতে ক্ষুব্ধ ভোক্তারা সোমবার গ্যাস এজেন্সির সামনে পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে কলমচৌরা থানার ওসি এবং এসডিপিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা৷ ভোক্তাদের অভিযোগ বক্সনগর গ্যাস এজেন্সির মালিক আবুল জামাল বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন জেসমিন আখতারের স্বামী৷ সে সুবাদকে কাজে লাগিয়েই গ্যাস এজেন্সির মালিক ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ৷  ভোক্তাদের অভিযোগ,  এজেন্সি কর্তৃপক্ষ ৫০ শতাংশ গ্যাস সিলিন্ডার ভোক্তাদের মধ্যে সরবরাহ করেন৷ বাদ বাকি কালোবাজারিদের হাতে তুলে দিয়ে অধিক মুনাফা অর্জন করে চলেছে এজেন্সি কর্তৃপক্ষ৷ ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top