News Flash

  • Home
  • Uncategorized
  • রেল ইতিহাসে বিপ্লব, নবযুগের সূচনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, যাত্রীঠাসা ত্রিপুরা সুন্দরীর দিল্লী পাড়ি
Image

রেল ইতিহাসে বিপ্লব, নবযুগের সূচনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, যাত্রীঠাসা ত্রিপুরা সুন্দরীর দিল্লী পাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রডগেজ ইঞ্জিনের

রবিবার আগরতলা স্টেশন থেকে দিল্লীর আনন্দবিহার স্টেশনের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস৷ নিজস্ব ছবি৷
রবিবার আগরতলা স্টেশন থেকে দিল্লীর আনন্দবিহার স্টেশনের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস৷ নিজস্ব ছবি৷

সাইরেন বাজিয়ে আগরতলা থেকে দিল্লী ছুটল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস৷ ভিড়ে ঠাসা ছিল এই ট্রেন৷ সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় কামরাতেই প্রচুর যাত্রী এই রেলে করে ভ্রমণ শুরু করেছেন৷ রবিবার আগরতলা-দিল্লী ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা হয়৷ সেই সাথে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হয়৷ এদিন দুপুরে আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা থেকে দিল্লীগামী আগরতলা-আনন্দবিহার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ একই সঙ্গে এই অনুষ্ঠানেই আজ আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ভারত-বাংলাদেশ ব্রডগেজ লাইনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন দুই রাষ্ট্রের রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এবং মহম্মদ মুজিবল হক৷
গত কয়েকদিন ধরে ব্রডগেজে দূরপাল্লার যাত্রী রেলের সূচনাকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা সমান আকারে লক্ষ্য করা গেছে গোটা রাজ্যে৷ স্বপ্ণ পূরণের মধ্য দিয়ে রাজ্যবাসী যেন জীবনের নতুন খোরাক খঁুজে পেয়েছে বলে মনে হচ্ছিল৷ ৩১ জুলাই রবিবার স্বাভাবিকভাবেই ত্রিপুরার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ স্বাধীনতার ৬৯ বছরে ত্রিপুরা রেল যোগাযোগের ক্ষেত্রে সারা দেশের মূলস্রোতে স্থান করে নিয়েছে৷ দেশের রেল মানচিত্রে স্থান পেয়ে স্বাভাবিকভাবেই আবেগ আপ্লুত গোটা রাজ্যবাসী৷ ২০০৮ সালে মিটারগেজ ইঞ্জিন দিয়ে রেল যোগাযোগ ক্ষেত্রে নাম জড়িয়েছিল ত্রিপুরা৷ তবে, মূলস্রোতে যুক্ত হতে ব্রডগেজ ট্রেনের প্রয়োজনীয়তা বিশেষভাবে জরুরি ছিল৷ গত সেপ্ঢেম্বর মাসের ২০ তারিখ থেকে ব্রডগেজে রূপান্তরের জন্য শুরু হয় মেগা ব্লক৷ মিটারগেজ থেকে ব্রডগেজ রূপান্তরের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷
রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে তখন থেকে শুরু হয় দিনগোনা৷ সুরক্ষা পর্যবেক্ষণ যথা সময়ে সম্পন্ন হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেল পরিষেবা থমকে যায়৷ এর আগে দুবার প্রস্তুতি নেওয়া হয়েছিল ব্রডগেজে দূরপাল্লার যাত্রী রেল পরিষেবার সূচনা করার৷ কিন্তু মাইগ্রেনদিসায় রেল লাইন ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশা দেখা দেয় রাজ্যবাসীর মনে৷ দীর্ঘ প্রতীক্ষার দিন যেন আর কাটতেই চাইছিল না৷ এদিকে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের আপ্রাণ চেষ্টায় অবশেষে স্বাভাবিক হয়ে ওঠে পাহাড় লাইন৷ মাইগ্রেনদিসায় ৩০০ মিটার ডাইভারশান করে নতুন ট্র্যাক বসায় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাতে, সাফল্য মিলতেই চালু করে দেওয়া হয় পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল৷ এরপর কালবিলম্ব না করে ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণে ঘোষণা দেওয়া হয় আগরতলা-দিল্লী যাত্রী রেল পরিষেবা৷ সে মোতাবেক স্থির হয়ে যায় রেলের নাম৷ ত্রিপুরার মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে ভারতীয় রেলওয়ে আগরতলা থেকে দিল্লী রেলের নামাকরণ করে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস৷
রবিবার, সমগ্র আগরতলা স্টেশন চত্বরে দেখা গেছে উৎসবের আমেজ৷ কাতারে কাতারে মানুষ ব্রডগেজে দূরপাল্লার প্রথম যাত্রী রেল সূচনার সাক্ষী হতে উপস্থিত হন আগরতলা রেলস্টেশনে৷ এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে ১২ হাজারের অধিক আসনের ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতির হার ছিল নূ্যনতম ১৫ হাজার৷
কেবল স্টেশনের বাইরে নয়, ভেতরেও ছিল উৎসাহী মানুষের ঠাসা ভিড়৷ যাত্রী সংখ্যা যতটা না ছিল তার অধিক ছিল ব্রডগেজে রাজ্যের দূরপাল্লার প্রথম রেলকে চাক্ষুস দেখার জন্য উপস্থিত মানুষের সংখ্যা৷ আবাল-বৃদ্ধ-বনিতা সমানভাবে যেন মনোরম এই পরিবেশের উপভোগ করছিলেন৷ এদিন, আগরতলা স্টেশনে সকল অংশের মানুষ উপস্থিত হয়েছিলেন৷ জাতপাত ধর্ম নির্বিশেষে একাকার হয়ে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের যাত্রা উপভোগ করেছেন৷
জনৈক যাত্রী তার পরিবারকে কৌতুকের ছলে বলেন, ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস দিয়ে দিল্লী চলো৷ এছাড়াও এদিন যেসকল যাত্রীরা প্রথমবারের মতো ব্রডগেজে দূরপাল্লার রেল ভ্রমণে যাচ্ছিলেন তাদের চোখেমুখে স্বপ্ণপূরণের ছবি স্পষ্ট ফুটে উঠেছিল৷ বহু উঠতি বয়সের যুবক যুবতীরা এই রেলের সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়ার আনন্দ উপভোগ করছিলেন৷ মুহূর্তের মধ্যে বিরাট কিছু জয় হয়েছে এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো আপলোড করে দেওয়া হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে এদিন, দেশের প্রান্তিক অংশে অবস্থিত পার্বতী রাজ্যে দূরপাল্লার ব্রডগেজ ইঞ্জিনের সূচনার মাধ্যমে স্বপ্ণ জয়ের বর্ণনা তুলে ধরা হয়েছে৷ সব মিলিয়ে উচ্ছ্বাসে আনন্দে জনজোয়ারে রবিবার দিল্লী পাড়ি দিয়েছে স্বপ্ণ রেল ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top