News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার সফর ঘিরে রাজ্যে ব্যাপক প্রচার, টাকা দেবেনা কালীঘাট, চাঁদাই ভরসা
Image

মমতার সফর ঘিরে রাজ্যে ব্যাপক প্রচার, টাকা দেবেনা কালীঘাট, চাঁদাই ভরসা

TMC PRESS MEETনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির আগামী ৯ আগস্ট আগরতলা বিবেকানন্দ ময়দানে জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূলের চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দলনেত্রীর জনসভাকে ঘিরে সারা রাজ্যে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে৷ এবিষয়ে প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রচারের গতি আরো বাড়াতে হবে৷ ফলে, ঐ সময় পদযাত্রা, বুথ মিটিং, স্ট্রিট কর্ণার ইত্যাদি সংগঠিত করা হবে৷ ৫ আগস্ট রাজ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল র্যালি সংগঠিত করা হবে৷ ঐ র্যালির নেতৃত্বে থাকবেন প্রদেশ তৃণমূল সভাপতি সুরজিৎ দত্ত৷ এছাড়া ৪ ও ৬ আগস্ট রাজ্যের অন্যান্য স্থানে বাইক র্যালি সংগঠিত করা হবে৷ ৭ ও ৮ আগস্ট রাজ্যের আনাচে কানাচে মাইকিং করে তৃণমূল নেত্রীর জনসভার প্রচার করা হবে৷
তবে, দলনেত্রীর ঐ জনসভায় যে খরচ হবে তার জন্য কোন অর্থ কালীঘাট থেকে আসবে না৷ এর জন্য কুপনের মাধ্যমে চাঁদা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ তৃণমূলের প্রস্তুতি কমিটি৷ এদিন, রতনবাবু জানিয়েছেন, ১০, ২০, ৫০, ১০০ এবং ৫০০ টাকার কুপনের মাধ্যমে চাঁদা সংগ্রহ করা হবে৷ কারণ, ঐ জনসভার জন্য প্রচুর অর্থের প্রয়োজন৷ দলনেত্রী জানিয়েছেন, আপাতত কোন অর্থ প্রদেশ তৃণমূলকে দেওয়া হবে না৷
এদিকে, চাঁদা আদায়ে বা অন্য কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ তৃণমূল চেয়ারম্যান৷ তিনি বলেন, দলনেত্রীর এই জনসভাকে ঘিরে সকলকেই শৃঙ্খলা মেনে কাজ করতে হবে৷ কোন ধরনের বিশৃঙ্খলা নজরে আসলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে৷ এদিন তিনি, দাবি করে বলেন, দলনেত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top