News Flash

  • Home
  • Uncategorized
  • রান্নার গ্যাসের জন্য মাতাবাড়ীতে সড়ক অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের
Image

রান্নার গ্যাসের জন্য মাতাবাড়ীতে সড়ক অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের

lpgনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুলাই৷৷ রান্নার গ্যাসের দাবীতে রাস্তা অবরোধ মাতাবাড়ীতে৷ সাত সকালে ঘুম থেকে উঠে মহিলারা বাড়িঘরের কাজ বন্ধ রেখে ছুটে যায় রান্নার গ্যাসের জন্য৷ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যখন গ্যাস পাওয়া যায়না তখন ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়৷ এরই প্রতিবাদে সোমবার সকাল সাড়ে আটটা থেকে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের মাতাবাড়ী বটগাছের কাছে রাস্তা অবরোধ করে নারী পুরুষ সহ সকল অংশের মানুষ৷ তাদের দাবী ত্রিনয়নী গ্যাস এজেন্সিতে আজ নয় কাল গ্যাস দেবে এই বলে গ্রাহকদের হয়রানী করা হচ্ছে৷ এরই প্রতিবাদে সোমবারের রাস্তা অবরোধ৷
রাস্তা অবরোধের ফলে এই জাতীয় সড়কে কয়েক ঘন্টার জন্য সমস্ত ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ ঐ সময় পুলিশ বা মহকুমা প্রশাসনের কাউকে দেখা যায়নি অবরোধস্থলে৷ কিছুক্ষণ পরে ত্রিনয়নী গ্যাস এজেন্সির কয়েকজন কর্মী গিয়ে তাদের আশ্বাস দেন মঙ্গলবার তাদের গ্যাস দেবে৷ গ্রাহকরা দাবী করতে থাকেন গ্যাসের বই রাখতে হবে নতুবা তারা রাস্তা অবরোধ থেকে উঠবে না৷ বাধ্য হয়ে গ্যাস এজেন্সি গ্যাসের বই রেখে দিয়ে আগামীকল গ্যাস দেবে বলে প্রতিশ্রুতি দিযেছে৷ এই প্রতিশ্রুতি পাওয়ার পর জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ ভোক্তারা৷ প্রতিশ্রুতি মোতাবেক গ্যাস সরবরাহ না করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ক্ষুব্ধ ভোক্তারা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top