News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে জেহাদি : আতঙ্কিত না-হতে আহ্বান পুলিশপ্রধানের
Image

অসমে জেহাদি : আতঙ্কিত না-হতে আহ্বান পুলিশপ্রধানের

Assam Policeগুয়াহাটি ১২ জুলাই, (হি.স.) : বাংলাদেশের পর অসমেও নাশকতা ঘটাতে পারে আইসিস, এই আতঙ্কে যখন রাজ্য ত্রস্তমান, তখন প্রতিবেশী এই রাষ্ট্র থেকে জঙ্গি জেহাদির একটি দল ঢুকেছে বলে খবরে সেই আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, বাধ্য হয়ে গোটা অসমে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে আইসিসকে নিয়ে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের পুলিশপ্রধান মুকেশ সহায়। তিনি বলেছেন, অসমে কোনও জেহাদি জঙ্গি প্রবেশ করেছে সে-রকম কোনও নির্দিষ্ট তথ্য তাঁদের হাতে এখন পর্যন্ত নেই। বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে সেই দেশ থেকে মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড় সীমান্ত দিয়ে সন্দেহজনক কতিপয় ব্যক্তি অসমে ঢুকেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। কিন্তু সে তথ্য কতটুকু নির্ভরশীল তাতে সন্দেহ রয়েছে বলে জানান ডিজিপি। তবু মেঘালয় এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাঁরা যথেষ্ট সতর্ক বলেও জানান সহায়।
তথ্য দিয়ে ডিজিপি সহায় জানান, ইতিপূর্বে অসমের নানা জায়গায় হানা দিয়ে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র ৪৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন এখন জেলে বন্দি এবং বাকিরা জামিনে মুক্ত হলেও তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাছাড়া, বিটিএডিতে উৎখাত করা হয়েছে জেহাদিদের প্রশিক্ষণ শিবির। এই প্রেক্ষাপটে অসমে জেহাদি কার্যকলাপ রোধ করতে রাজ্য পুলিশ বিশেষ রণকৌশল অবলম্বন করে এগিয়ে চলেছে।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top