News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের সংকট জারী , কালোবাজারী রুখতে মাঠে নামল প্রশাসন
Image

পেট্রোলের সংকট জারী , কালোবাজারী রুখতে মাঠে নামল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ পেট্রোলের কালোবাজারী রমরমা চলছে৷ শেষ পর্যন্ত টনক নড়ল প্রশাসনের৷ শনিবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পেট্রোলের কালোবাজারী রুখতে৷ বৈঠকে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনে আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ বৈঠকে কালোবাজারী কঠোর হাতে মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
44444দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য রাজ্যে জ্বালানির সংকট চলছে৷ নিয়মিত পেট্রোল ট্যাঙ্কার আসলেও কোনভাবেই সংকট নিরসন হচ্ছে না৷ প্রায় সময়ই রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোলের দাবীতে রাস্তা অবরোধ করছেন ভোক্তারা৷ এমনকি রক্তারক্তি কান্ডও ঘটছে৷ কখনো পুলিশের সাথে দস্তাদস্তিও হচ্ছে৷ প্রশাসনের যুক্তি বিকল্প সড়ক দিয়ে নিয়মিত রাজ্যে ঢুকছে তেলের ট্যাঙ্কার৷ কিন্তু কিছু কিছু পাম্পের মালিক পেট্রোল ব্যবসায়ীদের সঙ্গে মিলে কৃত্রিম সংকট তৈরী করছে৷ এই জন্যই ভোক্তারা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে না৷ আবার এও বলা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল কিনে মজুত রাখা হচ্ছে৷ রাজ্যের যেসব অঞ্চলে পেট্রোল পাম্প নেই সেখানে পেট্রোলের কোন সংকটও নেই৷ কারণ আগরতলা সহ অন্যান্য মহকুমা থেকে বাঁকা পথে তেল পৌঁছে যাচ্ছে চোরা কারবারীদের কাছে৷ এই পরিস্থিতিতে কোন কোন স্থানে পুলিশের সামনে দেদার বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল৷
এদিকে, দেরিতে হলেও টনক নড়ল প্রশাসনের৷ চোরা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় সন্ধানে শনিবার পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক এবং পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির পৌরহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে মহকুমা শাসক, বিডিও সহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন৷ তাছাড়া খাদ্য দপ্তরের অধিকারীকরাও উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শনিবার সন্ধ্যা থেকেই পুলিশ ও সাধারণ প্রশাসন যৌথভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাবে পেট্রোল ডিজেলের কালোবাজারী প্রতিরোধে৷ এমনকি পেট্রোল পাম্পগুলিতেও নজরদারী রাখা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top