News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত আইএস জঙ্গির সঙ্গে যোগ রয়েছে তুর্কি বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট এনআইয়ের
Image

ধৃত আইএস জঙ্গির সঙ্গে যোগ রয়েছে তুর্কি বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট এনআইয়ের

হায়দারাবাদ, ৯ জুলাই (হি.স.) : হায়দরাবাদ থেকে ধৃত আইএস জঙ্গির মূল পাণ্ডা মহম্মদ ইব্রাহিম ইয়াজদানির সঙ্গে যোগ রয়েছে তুর্কি বিশ্ববদ্যালয়ের | এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইয়ের রিপোর্টে | ২০১৫ সালের সেপ্টেম্বরে ইস্তাম্বুল ইয়ুদিন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আবেদন করেছিল ধৃত ইয়াজদানি |
গোয়েন্দাদের অনুমান তার এই আবেদনের পেছনে আসল উদ্দেশ্য ছিল, ভারত থেকে তাঁর মা-ভাই, স্ত্রী ও শিশুকে গোয়েন্দা নজর এড়িয়ে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া| গত সপ্তাহেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এনআইয়ের জালে ধরা পরেছিল হায়দরাবাদে আইএস মডিউলের এই মূলপাণ্ডা| সূত্রের খবর, সিরিয়ায় যাওয়ার জন্য প্রচণ্ড ভাবে উদ্ধত্ত ছিল ইয়াজদানি | সে তিনবার গ্রীসের ভিজার জন্য আবেদন করেছিল | কিন্তু প্রতিবারই তার আবেদন খারিজ হয়েছিল | ফলে সে পরে প্ল্যান করে তুরস্ক দিয়ে সিরিয়ায় যাওয়ার এবং এর জন্যই বিশ্ববিদ্যালয়ে পড়ার আবেদন করে বলেও জানা গিয়েছে|
গোয়েন্দা সূত্রে খবর, মে মাসে গোয়েন্দাদের কাছে ধরা পরার আগে ওই চার আইএস সদস্য জানতে পেরেছিল ভারতের অন্য অংশে যে আইএস মাথার সঙ্গে তাদের যোগাযোগ ছিল তিনি পুলিশের জালে ধরা পরেছে | ফলে তখনই তারা নিজেদের মোবাইল পরিবর্তন করে অন্য মোবাইল ও সিম নিয়ে পাড়ি দেয় মহারাষ্ট্রের চিনচোলি অঞ্চলে | সেখানে দুদিন কাটানোর পর তারা আবারও হায়দরাবাদে ফিরে এসে নাশকতার ছক কষতে থাকে | তাদের নাশকতার তালিকায় ছিল পুলিশ স্টেশন, ধর্মীয় স্থান ও ভিআইপি ব্যক্তিরা

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top