News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৪ দফা দাবী সনদ নগরোন্নয়ন মন্ত্রীকে দিল পৌর কর্মচারী সমিতি
Image

৪৪ দফা দাবী সনদ নগরোন্নয়ন মন্ত্রীকে দিল পৌর কর্মচারী সমিতি

manik Deyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ত্রিপুরা পৌর কর্মচারী সমিতি ৪৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার নগরোন্নয়ন মন্ত্রী মানিক দের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷
মুক্তধারা মুক্তমঞ্চে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহণ করেন৷ ডেপুটেশন গ্রহণ করে নগরোন্নয়নমন্ত্রী বলেন, বর্তমান বামফ্রন্ট সরকার প্রত্যেকের কাজের একটা নিশ্চয়তা দেবার পক্ষপাতী৷ চুক্তির ভিত্তিতেই হোক আর আউট সোর্সিং এর মাধ্যমেই হোক সেই লেকাটা যাতে সেই কাজটি করতে পারে তা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার৷ যাতে কোন অনিশ্চয়তায় থাকতে না হয় সেটা বিবেচনায় রেখেই সরকার কাজ করছে৷ তিনি বলেন, চুক্তিবদ্ধদের ক্ষেত্রে দেশের সরকার আইনটা পরিবর্তন করে দিতে চাইছে৷ ঠিকাদারের অধীনে কাজ করার ক্ষেত্রে যেসব আইনী সুবিধা শ্রমিকদের জন্য ছিল তা পার্লাম্যান্টে বিল এনে পরিবর্তন করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ প্রথম চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার৷ পারেনি৷ পরবর্তী পার্লাম্যান্টে তা করে নেবার চেষ্টা করবে৷ ভারতে যে শ্রম আইনগুলি আছে তার ১৬টিকে এক করে ফেলার চেষ্টা করছে৷ এর মধ্য দিয়ে আন্দোলন করার, সংগঠন করার অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷
ডেপুটেশনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশেষ দেবরায়, দুলাল সেনগুপ্ত প্রমুখ৷ দাবীগুলির মধ্যে রয়েছে চতুর্দশ অর্থ কমিশন কর্তৃক রাজ্যকে ব্যাপক আর্থিক বঞ্চনার পরিপ্রেক্ষিতে রাজ্যের দাবী অনুযায়ী প্যাকেজ ঘোষণা করতে হবে৷ নুনতম মজুরী ১৮,০০০ টাকা করতে হবে ইত্যাদি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top