News Flash

  • Home
  • Uncategorized
  • রামসার ছাঁটাই কর্মীরা নামছেন আন্দোলনে
Image

রামসার ছাঁটাই কর্মীরা নামছেন আন্দোলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের ছাঁটাই কর্মীরা আন্দোলনে নামছে৷ আন্দোলনের নিরিখে রবিবার এক সভা করে সংশ্লিষ্ট ছাঁটাই কর্মীরা একটি কমিটি গঠন করল৷
DSC_5076২০১৪ সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্য সরকার ১৫৬ জন কর্মী নিয়োগ করেছিল তারা আজ চাকুরি হারিয়ে সম্পূর্ণ বেকার৷ ইতিমধ্যে তারা পুনর্বহালের দাবিতে সংশ্লিষ্ট কর্মীরা এ দ্বার সে দ্বার কম করেনি৷ তাতে অবশ্য কোন কাজই হয়নি৷ শেষ পর্যন্ত এই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান তথা রামসার ছাঁটাই কর্মীরা এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷ সে প্রস্তুতি স্বরূপ রামসা কর্মীরা রবিবার আগরতলা প্রেসক্লাবে সভা করে একটি কমিটি গঠন করে৷ উল্লেখ্য, ইতিমধ্যে সংশ্লিষ্ট রামসার ২ ছাঁটাই কর্মী এব্যাপারে উচ্চ আদালতে মামলা করেছেন৷ আদালত কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এব্যাপারে ব্যাখ্যা চেয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ জুলাই ধার্য করেছে৷ এর মধ্যেই ছাঁটাইকৃত রাজ্যের রামসা কর্মীরা রবিবার তাদের পুনর্বহালের দাবিতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি স্বরূপ একটি কমিটি গঠন করল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top