News Flash

  • Home
  • Uncategorized
  • কচুছড়ায় সুকল উন্নীত করতে চেয়ে অনির্দিষ্ট ধর্মঘট
Image

কচুছড়ায় সুকল উন্নীত করতে চেয়ে অনির্দিষ্ট ধর্মঘট

protest_251785636বিশেষ প্রতিনিধি, সালেমা, ১০ জুন৷৷ ধলাই জেলার উত্তর কচুছড়ার সালেমা কলোনি হাইসুকলকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা সহ গুরুত্বপূর্ণ ৬ দফা দাবিতে ছাত্রছাত্রীরা অনির্দিষ্ট কালের ধর্মঘটে সামিল হয়েছে৷
ধলাই জেলার উত্তর কচুছড়া সালেমা কলোনি হাইসুকলটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ সুকলটিকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করার দাবি দীর্ঘদিনের৷ কিন্তু ছাত্রছাত্রীদের এসব দাবি পূরণে প্রশাসন ইতিবাচক কোন পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ ক্ষোভের বর্হিপ্রকাশে বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের ধর্মঘটে সামিল হয়েছে৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সালেমা কলোনি হাইসুকলকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করা, শিক্ষক সংকট দূর করা, সুকলে সাইকেল স্ট্যান্ড তৈরি করা, বাউন্ডারি ওয়াল তৈরি করা প্রভৃতি৷ ছাত্র সংগঠন এসএফআই অনির্দিষ্টকালের ধর্মঘট আন্দোলনকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে৷ ফলে আন্দোলন আরো জোরদার হয়েছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দাবি সনদ উর্দ্ধথন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন৷
দাবি মানা না হলে অনির্দিষ্টকাল পর্যন্ত আদোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছে৷ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৪০০৷ এবছর ৫৭ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল৷ ৩০ জন পাশ করেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top