News Flash

  • Home
  • Uncategorized
  • অপমানে আত্মঘাতী এক ব্যক্তি
Image

অপমানে আত্মঘাতী এক ব্যক্তি

suicide_prevention_final_141143071927নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন জাইকা প্রকল্পের এক কর্মী৷ টুটন দে নামে কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসে কর্মরত কর্মী সকালে অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ঐ এলাকায় কালমার শালবাগানে আত্মঘাতী হন৷
তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে টুটনকে মারধর করে প্রতিবেশী দুলাল বিশ্বাস, সমীর দাস, দেবাশিস পাল সমেত অন্য প্রতিবেশীরা৷ টুটুনকে শালিশী সভার নামে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে তার পরিবারের সদস্যদের অভিযোগ৷ তার দাদা জানিয়েছেন, শালিশী সভার নামে তাকে মারধরের কারণে ভীষণ অপমানিত বোধ করে টুটন৷ রাতভর তাকে পরিবারের সদস্যরা পাহারা দিয়ে রেখেছিলেন৷ কিন্তু সকালে অফিসে যাবে বলে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুর নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর আসে৷ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে টুটন আত্মঘাতী হয়েছেন৷ কিন্তু তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে কিনা সে বিষয়েও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোন কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top