News Flash

  • Home
  • Uncategorized
  • সিআরপিএফের গাড়িতে আগুন, আতঙ্ক চুড়াইবাড়িতে
Image

সিআরপিএফের গাড়িতে আগুন, আতঙ্ক চুড়াইবাড়িতে

CRPFনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ জুন৷৷ সিআরপিএফের বুলেট প্রুফ জিপসিতে ব্যাটারি ফেটে অগ্ণিসংযোগের ঘটনায় ত্রিপুরা আসাম সীমান্তবর্তী এলাকা চুড়াইবাড়িতে দিনদুপুরে আতঙ্ক দেখা দেয়৷ অবশ্য দমকল বাহিনী তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় আগুন কোনদিকে ছড়িয়ে পড়তে পারেনি৷ এমনকি জিপসিটিও মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে৷
জানা গেছে, শুক্রবার সকালে এপি-১১-কে-৫৬৪৩ নম্বরের সিআরপিএফের বুলেট প্রুফ জিপসি গাড়িটিতে ব্যাটারি ফেটে আগুন লেগে যায়৷ গাড়িটি আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু চুড়াইবাড়িতে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর পাঠান৷ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির আগুন আয়ত্ত্বে আনেন৷ স্থানীয় জনগণ গাড়িটি ঠেলে নিয়ে যান পার্শ্ববর্তী একটি গ্যারেজে৷ এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top