News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম-আগরতলা জাতীয় সড়কে ফের যান চলাচল স্তব্ধ
Image

আসাম-আগরতলা জাতীয় সড়কে ফের যান চলাচল স্তব্ধ

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে ফের যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে৷ আসামে চোরাইবাড়ি গেইট থেকে খাসিয়াপুঞ্জি পর্যন্ত জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে৷ বর্ষণের ফলে রাস্তা ধবস পড়েছে৷ কাদা মাটিতে রাস্তা পরিপূর্ণ হয়ে আছে৷ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে দূরপাল্লার লরি সহ অন্যান্য যানবাহন৷ এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেবার আশঙ্কা রয়েছে৷
এবিষয়ে রাজ্যের পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, আসাম সরকারের উদাসীনতা এবং অসৌজন্যতায় আসাম- আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থার সমাধান হচ্ছে না৷ অবশ্য চুড়াইবাড়ি পর্যন্ত ত্রিপুরার কিছু অংশেও মেরামতের প্রয়োজন রয়েছে৷ বৃষ্টির কারণে তা করা যাচ্ছে না বলে পূর্তমন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top