News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম ও কংগ্রেসে ভাঙন কৈলাসহরে
Image

সিপিএম ও কংগ্রেসে ভাঙন কৈলাসহরে

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ মে৷৷ পশ্চিমবঙ্গে সিপিএমের বিপর্যয় এবং রাজ্যে কংগ্রেসের ছন্নছারা অবস্থা৷ এই দুই রাজনৈতিক দলের উপর ভরসা না করে অনেকেই দলত্যাগ করছেন৷ গত কয়েকদিন ধরে বিজেপি দলে যোগ দিতে শুরু করেছেন কংগ্রেস ও সিপিএমের কর্মীরা৷ কৈলাসহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ১৩ জন সিপিএম দলের কর্মী গতকাল বিজেপি দলে যোগদান করেন৷ সিপিএম দলের দুর্নীতি দলবাজির প্রতিবাদে এরা দল ছাড়লেন৷ গতকাল ছনতৈল সুকল মাঠে বিজেপি দলের এক সভায় দলত্যাগী সিপিএমের ১০ বৎসরের নির্বাচিত পঞ্চায়েত সদস্যও দলের বিভিন্ন সংগঠনের অনেক কাজ করেছেন বিকাশ মিত্র এই কথা বলেন৷ বামপন্থী যুব সংগঠনের কর্মী কান্তি দাস ঐ সভায় বক্তব্য রাখেন৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিএম দলের বিপর্যয় ও আসামে বিজেপির ব্যাপক জয়ের পর থেকে ঊনকোটি জেলায় প্রায় ১৮০ জন কংগ্রেস ও সিপিএম দলের কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন৷ গতকাল ছনতৈল সুকলের মাঠে আয়োজিত সভায় দলত্যাগীদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে এই কথা বলেন জেলা সভাপতি রঞ্জন সিনহা৷ তিনি আরও বলেন আগামী কয়েক মাসের মধ্যে দলবদ্ধ ভাবে রাজ্যের ভোটার বিজেপিতে যোগদান করবেন৷ জেলা সম্পাদক অরুণ সাহা বলেন কৈলাসহর উত্তর অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় পুরুষ মহিলা বিজেপিতে যোগ দেয়ার জন্য প্রসূত রয়েছেন৷ কয়েকদিনের মধ্যে শাসক ও কংগ্রেস দলে ধস নামবে বিজেপির দিকে৷ আসামে বিজেপি দল শক্তিশালী হওয়াতে ত্রিপুরায় এর প্রভাব পড়তে শুরু হয়েছে৷ কংগ্রেস সিপিএম দলের মিতালী গোপনে কোন সময় প্রকাশ্যে তা ত্রিপুরার জনসাধারণ মেনে নিতে পারছেন না বলে ঐ সভায় জেলা সম্পাদক অরুণ সাহা জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top