News Flash

  • Home
  • Uncategorized
  • ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনগুলির, রণক্ষেত্র পর্ষদ কার্যালয়ে
Image

ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনগুলির, রণক্ষেত্র পর্ষদ কার্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র যুব

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে উত্তেজিত বিজেপি যুব মোর্চার কর্মীদের থামানোর চেষ্টা করছে পুলিশ৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে উত্তেজিত বিজেপি যুব মোর্চার কর্মীদের থামানোর চেষ্টা করছে পুলিশ৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

সংগঠনের বিক্ষোভ আন্দোলন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয় চত্বরে রণক্ষেত্রের রূপ ধারণ করে৷ বিজেপি যুব মোর্চা এদিন পর্ষদ কার্যালয়ে ভাঙচুর চালায়৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনীও হিমশিম খায়৷
এদিন, সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠন ভিড়তে শুরু করে পর্ষদ কার্যালয় চত্বরে৷ একে একে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিএসও, আমরা বাঙালি যুব সমাজ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিজেপি যুব মোর্চা৷ বিজেপি যুব মোর্চা বাদে অন্যান্য ছাত্র যুব সংগঠনগুলি ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং স্লোগান দিয়ে পর্ষদ সভাপতির পদত্যাগ দাবি করেন৷ শুধু তাই নয়, এই মারাত্মক কেলেঙ্কারির সাথে অন্য যারা জড়িত রয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷ এদিকে, প্রথমে এনএসইউআই এবং এসএফআই নেতৃবৃন্দরা পর্ষদ সভাপতির সাথে দেখা করে এই ফলাফল কেলেঙ্কারির [vsw id=”PMNd7mlEbMI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়৷ পর্ষদ সভাপতি তাদের কাছে এই ফলাফল কেলেঙ্কারির সমস্ত দায় নিজে স্বীকার করে নেন৷ এদিকে, একে একে এআইডিএসও এবং আমরা বাঙালি যুব সমাজও বিক্ষোভ প্রদর্শন করে ফিরে যায়৷ এরপর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও পর্ষদ সভাপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে৷ এরই মাঝে পৌঁছায় বিজেপি যুব মোর্চা৷ পর্ষদ চত্বরে তারা ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করে৷ এক সময় তারা পর্ষদ সভাপতি এই কেলেঙ্কারি নিয়ে বিবৃতি দাবি করে৷ তাতে পর্ষদ সভাপতি তাদের সামনে এসে হাজির হলে যুব মোর্চার কর্মীরা উত্তপ্ত হয়ে ওঠেন৷ এক সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে পুলিশ পর্ষদ সভাপতিকে অফিসের ভেতরে পাঠিয়ে গেইটে তালা লাগিয়ে দেন৷ উত্তপ্ত বিজেপি যুব মোর্চার কর্মীরা তখন ইটপাটকেল ছঁুড়তে শুরু করে৷ তাতে পর্ষদ কার্যালয়ে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের শান্ত হওয়ার জন্য অনুরোধ জানায়৷ বেশ কিছুক্ষণ পুলিশের উপস্থিতিতে বিজেপি যুব মোর্চার কর্মীরা পর্ষদ কার্যালয় চত্বর রণক্ষেত্রে পরিণত করে৷ এদিন, মোর্চা সভাপতি টিঙ্কু ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে৷ শেষে ৫ সদস্যক এক প্রতিনিধি দল পর্ষদ সভাপতির সাথে দেখা করেন৷ তাদের বক্তব্য মাত্র ৩৩১৯ জন ছাত্রছাত্রীর ফলাফল ঘোষণা করতে গিয়েই লেজেগোবরে হয়ে গেছে পর্ষদ৷ তাতে রাজ্যের এক বিরাট অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ণ উঠেছে৷ পর্ষদ সভাপতির উদ্দেশ্যে প্রতিনিধি দল প্রশ্ণ তুলে বলেন, যেখানে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত সেখানে এতবড় গাফিলতি কিভাবে হল এবং এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কিনা৷ পর্ষদ সভাপতি প্রতিনিধি দলকে জানিয়েছেন, খুব শীঘ্রই তদন্ত করে এই ত্রুটির পেছনে কারা দায়ী তা খঁুজে বের করা হবে৷ ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা ঘটে তার দিকে আরো দায়িত্ব নিয়ে নজর রাখা হবে বলেও পর্ষদ সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top