রাজধানীতে ফের বাইক চুরি

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ রাজধানী আগরতলা প্রাণ কেন্দ্র মধ্য পাড়া চলমান সংঘ ক্লাবের কাছ থেকে শনিবার একটি বাইক চুরি করে নিয়ে গেছে৷ আশীষ পাল নামে স্বস্তি মার্কেটের এক ব্যবসায়ী বেলা দশটা নাগাদ বাইকটি মধ্য পাড়ায় পার্কিং করে রেখে যান৷ বাইকটির নম্বর টিআর-০১-কে-৭৯৬৩৷ বেলা এগারটা নাগাদ এসে দেখেন বাইকটি নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানান৷ এখনো পর্যন্ত বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি৷ বাইক চুরির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, এই এলাকা থেকে এর আগেও কম করে ৫/৬টি বাইক চুরি হয়েছে৷