গাছ থেকে পড়ে গুরুতর জখম এক ব্যাক্তি তেলিয়ামুড়ায়

Jpegনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ তেলিয়ামুড়ার মধ্যকৃষ্ণপুরের বালুছড়া এলাকায় গাছ থেকে পড়ে এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম সুধন সরকার(৩৫)৷ বাড়ি কৃষ্ণপুর এলাকায়৷ জানা গেছে, শনিবার চারজন শ্রমিক মিলে মধ্যকৃষ্ণপুরের বালু ছড়া এলাকায় সন্তোষ ঘোষের বাড়িতে একটি জাম গাছ কাটতে গিয়েছিলেন৷ গাছের উপরে উঠে সুধন সরকার নামে এক শ্রমিক যখন গাছের ডালপালা কাটার চেষ্টা করছিল তখনই গাছের ডাল ভেঙ্গে উপর থেকে নীচে মাটিতে পড়ে যান৷ তাতে গুরুতরভাবে আহত হন ঐ শ্রমিক৷ অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তার কোমড় ভেঙ্গে গেছে৷ মুখমন্ডল থেতলে গেছে৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ আহত শ্রমিক জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সন্তোষ ঘোষ ঐ বাড়ির মালিক চিকিৎসার খোজখবর নিতে আসেননি৷ জানা গেছে, বন দপ্তরের কাছ থেকে কোন ধরনের অনুমতি না নিয়েই শ্রমিকদের দিয়ে সম্পূর্ণ বেআইনী গাছটি কাটার চেষ্টা করেছিল সন্তোষ ঘোষ নামে ঐ ব্যাক্তি৷