News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামীর ফাঁসি কার‌্যকরের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাল ভারত
Image

নিজামীর ফাঁসি কার‌্যকরের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাল ভারত

Government of Indiaঢাকা, ১৩ মে (হি.স.) : বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার‌্যকরের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাল প্রতিবেশী দেশ ভারত| শুধু নিজামী নন, অন্য যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতিও সমথর্ন জানাল দেশের বিদেশ দফতর| বৃহস্পতিবার রাতে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এই প্রতিক্রিয়া জানান|
তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইসু্যটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়| তবে এ বিষয়ে ব্যাপক জনসমর্থন রয়েছে| ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়| যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায় ভারতের সমথর্ন রয়েছে|
উল্লেখ্য, বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গত মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃতু্যদণ্ড কার‌্যকর করা হয়|
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে সে সময়কার রাজাকার নামে পরিচিত নিজামীকে| মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা ছিলেন নিজামী| একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে ৱুদ্ধিজীবী হত্যাকাণ্ড, গণহত্যা ও ধর্ষণসহ একাধিক দায়ে ফাঁসির দণ্ড কার‌্যকর করা হয়েছে|

Releated Posts

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top