News Flash

  • Home
  • Uncategorized
  • স্বপ্ণের বাস্তব রূপ ছয় মাস পর, ভগবান শিবের মূর্তির আবির্ভাব ঘিরে চাঞ্চল্য
Image

স্বপ্ণের বাস্তব রূপ ছয় মাস পর, ভগবান শিবের মূর্তির আবির্ভাব ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ মাটির নিচ থেকে ভগবানের আবির্ভাব৷ প্রথমে ঘুমের মধ্যে স্বপ্ণ, এরপর মাটি খঁুড়ে ছয় মাস পর পাওয়া গেল ভগবান শিবের ৫-৬ ফুট  মূর্তি৷ অবিশ্বাস্য  হলেও এখন এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর সংলগ্ণ চন্দ্রপুরের টাটা কোম্পানি এলাকায়৷ মাটির নীচ থেকে বহু পুরানো মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রতিদিনই  বহু মানুষের ভীড় জমছে৷
DSC_7887আবারও মাটির নীচ থেকে ভগবানের আবির্ভাব৷  প্রথমে ঘুমের মধ্যে স্বপ্ণ তারপর মাটি খঁুড়ে বের হল ভগবান শিবের মূর্তি৷  অবিশ্বাস্য হলেও সত্যি৷ বর্তমানে উদ্ধার হওয়া শিব মূর্তিকে কেন্দ্র করে  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রতিদিনই বাড়ছে মানুষের ভীড়৷  গত ছয় মাস আগে চন্দ্রপুরের সুনীল চন্দ্র মজুমদারের পুত্রবধূ নাকি স্বপ্ণ দেখেন বাড়ির উঠানের মাঝে  ভগবান শিব রয়েছেন৷ এরপরদিনই ছিল রাসপূর্ণিমা৷ সেদিন থেকেই বাড়ির মালিক সুনীলবাবু শ্রমিকদের দিয়ে বাড়ির উঠানে গর্ত শুরু করেন৷ প্রায় ছয়মাস যাবত শ্রমিকরা কাজ করলেও দেখা মিলেনি  ভগবানের৷  পয়লা বৈশাখের দিনে আচমকাই শ্রমিকদের কোদালে লাগে একটি পাথরে৷ পরে উদ্ধার হয় ৫-৬ ফুট লম্বা শিব মূর্তি৷ এদিকে শিবের মূর্তি বেরিয়ে আসার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷  প্রতিদিন বহু মানুষ  বাড়িতে এসে ভিড় করেন৷ তবে এনিয়ে কেউই মুখ খুলতে নারাজ৷ যদিও পূর্জাচনা শুরু হয়নি৷ বাড়ির লোকজনরাও এনিয়ে বিস্তারিত জানাতে নারাজ৷  জানা গেছে, শ্রমিকদের কোদালে আরো একটি পাথরের সংঘর্ষ হয়েছে৷ ধারণা করা হচ্ছে আরো কোন দেবদেবীর মূর্তি পাওয়া যেতে পারে৷ মূর্তিগুলি দেখেই অনেকের ধারণা বহু পুরানো এই মূর্তিগুলি৷ বিষয়টি সঠিক তদন্ত হোক এটাই চাইছেন সকলে৷ যদিও  এখন পর্যন্ত কোন প্রত্নতাত্ত্বিক সেখানে পৌঁছায়নি৷ ফলে এনিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top