নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ এপ্রিল৷৷ বেশ কিছু দিন শান্ত থাকার পর দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজটি নিয়ে পুনরায় আই পি এফ টি আন্দোলনের নামে আজ সকাল ১০টা থেকে ৪টা এপ্রিল সকাল দশটা পর্যন্ত টানা ৭২ ঘন্টার জন্য আই পি এফ টি দল ভিলেজ এর সামনে অনশনে বসে৷ আজ সকালে দলের ২৭জন মহিলা ও পুরুষ অস্থায়ী ছাওনী দিয়ে দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজের সামনে অনশনে বসে৷ খবর পেয়ে ছুটে আছেন খোয়াই থানার ওসি এস ডি পি ও সহ বিশাল টি এম আর বাহিনী৷ আই পি এফ টি রাজ্য দলের কার্য্যকরী কমিটির সদস্য বিনয় দেববর্মা এই অনশন নিয়ে জানান৷ এই ভিলেজের চার নং ওয়ার্ডের সাত নং আসনটি তারা জয়ী হবার পরও বিডিও প্রদীপ দেববর্মা তাদের প্রার্থীকে জয়ীর সরকারী পত্র দেয় নি৷ আর এরই প্রতিবাদে তারা পূর্বে ৭২ ঘন্টার জন্য বাইজাল বাড়ীতে এর কাছে ডেপুটেশান ও দেয়৷ তাতেও কাজ না হলে জেলার প্রধান তথা ডি এস এর কাছে তারা ঘটনার তদন্ত চান৷ বিনয় বাবুর অভিযোগে, খোয়াই এর জেলা শাসক এল ডালং নিজে তাদের দলের নেতাদের জানিয়ে ছিলেন ঘটনার পুরো তদন্ত করে তার একটি রিপোট তাদের দলকে দেবেন৷ ঘটনায় পর অনেক দিন অতিক্রান্ত হয়ে গেলেও ডি এম সাহেব তাদের হাতে রিপোট দেন নি৷ বিনয় বাবু জানান আইন মোতাবেক বিডিওকে বরখাস্ত করা এবং ভোটের ফলাফল নিয়ে দুর্নীতি সংঘটিত করার বিষয়ে সঠিক তদন্ত করা না হলে আই পি এফটি দল এই দঃ পদ্মবিল ইস্যু নিয়ে হাঙ্গার স্টাইক এর পর আরও বড় সর আন্দোলনে যাবে৷
পদ্মবিলে ৭২ ঘন্টার অনশনে আইপিএফটি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















