News Flash

  • Home
  • Uncategorized
  • খালেদাসহ বিএনপির ২৮ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের
Image

খালেদাসহ বিএনপির ২৮ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের

court hammer৷৷ নিখিল চন্দ্র ভদ্র৷৷
ঢাকা, ৩০ মার্চ৷৷ রাজধানীর যাত্রাবড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক ২৮ জন আসমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ বুধবার মামলাটির চার্জিশিট আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত৷
এ মামলার চার্জশিটভুক্ত আসামি হচ্ছেন খালেদা জিয়াসহ ৩৮ জন৷ তাদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে অথবা জামিনে আছেন ১০ জন৷ একই ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় একই আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক আরও দুটি চার্জশিট দিয়েছে পুলিশ৷
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহণের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে বাসের ২৯ যাত্রী দগ্দ হন৷ দগ্দদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামক এক বৃদ্ধ যাত্রী৷
এর আগে পাঁচ বছর ‘ভারপ্রাপ্ত’ মহাসচিবের দায়িত্ব চালিয়ে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মহাসচিব’ করে নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১ দিন পর বুধবার ঢাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদার পক্ষে বিষয়টি সাংবাদিকদের জানান দলের মুখপাত্র রুহুল কবির রিজভী৷ এই ঘোষণার ঘন্টাখানের পরই নাশকতার দুটি মামলায় আত্মসমর্পণের পর জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে মির্জা মির্জা ফখরুলকে৷
প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে৷ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ তোলা হয়েছে৷ তবে প্রতিটি ক্ষেত্রেই বিএনপি নেতৃত্বরা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশে অশান্তির আগুন ছড়িয়ে দিয়েছে৷ গত নির্বাচনও বয়কট করেছিল৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top