News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে আস্থা ভোটের নির্দেশ দিল আদালত
Image

উত্তরাখণ্ডে আস্থা ভোটের নির্দেশ দিল আদালত

দেরাদুন, ২৯ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডে আস্থা ভোটের নির্দেশ দিল আদালত| রাজ্যে কেন্দ্রের তরফে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে, তার বিরুদ্ধে নৈনিতাল আদালতে আবেদন করেন কংগ্রেস শীর্ষনেতা ও আইনজীবী কপিল সিবল ওমনু সিংভি| তার প্রেক্ষিতেই মঙ্গলবার এই রায় দিল আদালত| বিদ্রোহী কংগ্রেস বিধায়কদেরও এই ভোটে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে আদালত|
উল্লেখ্য, গতকালই রাজ্যে অন্যায়ভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে অভিযোগে রাষ্ট্রপতি শাসন জারির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস| গতকাল নৈনিতালে বিচারপতি ইউ সি ধ্যানীর নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হয়| রাওয়াতের হয়ে সওয়াল করেন কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবীঅভিষেক মনু সিংভি| সেখানে কেন্দ্রের সুপারিশে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে আবেদন করেন রাওয়াত|
তাঁর দাবি, রাজ্যের সার্বিক পরিস্থিতি এমনখারাপ নয় যে সেখানে ৩৫৬ ধারা জারি করতে হবে| সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন বলেও দাবি জানালেন রাওয়াত | এরপরই এদিন রাজ্যে আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট| সেই সঙ্গে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদেরও এই ভোটে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে আদালত| এখন দেখার আস্থা ভোটে কংগ্রেস আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে পারেন কিনা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top