News Flash

  • Home
  • Uncategorized
  • মোহালিতে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ হাড্ডাহাড্ডি হবে ঃ শচীন তেণ্ডুলকর
Image

মোহালিতে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ হাড্ডাহাড্ডি হবে ঃ শচীন তেণ্ডুলকর

sachin tendulkarমোহালি, ২৬ মার্চ (হি.স.): রবিবার, ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে| এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শচীন তেণ্ডুলকর| শচীনের কথায়, হৃদয় ভারত বললেও, ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হবে| রবিবার, মোহালিতে টি-২০ বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া| তার আগে শচীন জানিয়েছেন, এ পর্যন্ত ভারতীয় ব্যাটিংয়ে এখনও বেশ কিছু ফর্মজনিত সমস্যা রয়েছে| শিখর ধবন, রোহিত শর্মা, সুরেশ রায়না এবং যুবরাজ সিং সেরা ফর্মের ধারেকাছে নেই| নাগপুর, কলকাতা ও বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার ব্যাটিং মোটের ওপর খুব একটা ভাল ফল করতে পারেনি|
মাস্টার ব্লাস্টার মনে করিয়ে দিয়েছেন, মোহালির মাঠ বাকিদের থেকে আলাদা| এখানকার পিচের চরিত্র একেবারে টি-২০ ধুম-ধড়াক্কা ক্রিকেটের আদর্শ| তঁার কথায়, প্রথম তিন পিচ স্পিন-সহায়ক হলেও মোহালিতে বল ব্যাট সুন্দর আসবে| ফলে ব্যাটসম্যানদের সুবিধা হবে বেশি| এক কথায় পিচ এই ধরনের ক্রিকেটের আদর্শ|
রবিবার মোহালিতে মহা গুরুত্বপূর্ণ গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া| উভয় দলই গ্রুপের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের কাছে হেরেছে| ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই পয়েন্ট তিন ম্যাচে চার| ফলে, দু-দলের এই লড়াই কার্যত কোয়ার্টার-ফাইনাল হয়ে দাঁড়িয়েছে| কারণ, যে জিতবে, নিউজিল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে সেই দলই|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top